

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বন বিভাগের জমির সীমানা নিয়ে বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার কোদালের আঘাতে রেহেনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধা ইয়াসীন আরাফাত ছোটনের মা। ইয়াসীন আরাফাত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ছাত্রদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন বিভাগের পাহাড়ি জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে খুনিয়াপালং ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালুর সঙ্গে রেহেনা বেগমের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জহির আলম কালু কোদাল দিয়ে রেহেনা বেগমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেহেনা বেগমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ কালের কণ্ঠকে জানান, জহির আলম কালু স্থানীয়ভাবে একজন দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত। নিহত নারীর সঙ্গে বন বিভাগের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। তাঁর ভাষ্য অনুযায়ী, কালুর যোগসাজশে বন বিভাগের কর্মীরা এর আগে রেহেনা বেগমের বিরুদ্ধে বন আইনে একটি মামলাও দায়ের করেছিলেন।
ঘটনার পরপরই অভিযুক্ত জহির আলম কালু পালিয়ে যান। খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’ তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। নিহতের মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।