অর্থনীতি


জুনের মধ্যে মিলতে পারে ১.৩ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার

জুনের মধ্যে মিলতে পারে ১.৩ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের চলমান কর্মসূচি সঠিক পথে এগোচ্ছে। সরকারের লক্ষ্য অর্থনৈতিক খাতকে স্থিতিশীল রাখা এবং প্রবৃদ্ধি পুনরুদ্ধার করা, যার জন্য বিভিন্ন অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে।

 

মঙ্গলবার সচিবালয়ে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচির শর্তাবলী ও বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে।

 

অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় আগের অর্থনীতির খারাপ অবস্থা আমরা পেয়েছি। বিশেষ করে ব্যাংকিং সেক্টর ও শেয়ারবাজার খারাপ অবস্থায় রয়েছে এবং কর-জিডিপি হারও অনেক কম।

 

তিনি আরও জানান, সরকার নির্বাচনী ইশতেহারে উল্লেখিত সংস্কারগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে। এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ শিথিলকরণ, ব্যবসা সহজীকরণ এবং ব্যবসার খরচ কমানো। এছাড়া আর্থিক সংকটের কারণে স্থগিত হওয়া অনেক উন্নয়ন প্রকল্প পুনরুজ্জীবিত করা হবে।

 

আইএমএফের অর্থায়নের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পরবর্তী ষষ্ঠ কিস্তি নিয়ে আলোচনা চলছে এবং পর্যালোচনার ওপর নির্ভর করে জুনের মধ্যে প্রায় ১.৩ বিলিয়ন ডলার পাওয়া যেতে পারে। এপ্রিল মাসে ওয়াশিংটনে আইএমএফের বসন্তকালীন বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হবে।

 

আইএমএফের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, অর্থায়ন সংক্রান্ত আলোচনা নীতিগত সম্পৃক্ততার ওপর ভিত্তি করে হয় এবং অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

 
 

সম্পর্কিত

অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদডলারআইএমএফ

জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

পরীক্ষামূলক কার্যক্রম শেষে আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। পর্যায়ক্রমে চার বছরের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য নিয়মিত হালনাগাদ করে প্রকৃত দরিদ্রদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে সরকার।

দ্বিতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে।

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শেয়ারপ্রতি ক্ষতি ৬ টাকা ৩৯ পয়সা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে গেছে ব্যাংকটি।

৫ ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসাই নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।