Ad

প্রাইমারি শিক্ষক পদে বড় নিয়োগ, বেতন কত?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে আবারো বড় আকারে নিয়োগ দেয়া হচ্ছে। ইতিমধ্যে তিনটি বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাকি পাঁচ বিভাগের বিজ্ঞপ্তিও এক মাসের মধ্যে প্রকাশিত হবে। দেশের শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে প্রাইমারি শিক্ষক পেশার বিপুল চাহিদা রয়েছে। সরকারি চাকরির পাশাপাশি চাপমুক্ত শান্তিময় জীবন কাটানোর জন্য প্রাইমারি শিক্ষকের চাকরি খুবই আদর্শ। পাশাপাশি বর্তমানে এই পদের জন্য বেশ ভালো বেতন ভাতা রয়েছে। সব মিলিয়ে শিক্ষিত তরুণ তরুণীদের কাছে প্রাইমারি শিক্ষকের চাকরি দারুণ জনপ্রিয়। চলতি বছরে বিপুল পরিমানে সহকারি শিক্ষক নিয়োগ দেয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাকি বিভাগ গুলোর নিয়োগ বিজ্ঞপ্তিও চলতি মাসে প্রকাশিত হবে। মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, এবার অনুমোদিত পদের সংখ্যা এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার। তবে নিয়োগ কার্যক্রম শেষ হতে হতে পদের সংখ্যা আরো বাড়বে। সব মিলিয়ে ধারণা করা যায়, অন্তত আট থেকে সাড়ে আট হাজার প্রার্থী এবার চাকরি পাবেন প্রাইমারি স্কুলে। সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক পদে বেতন ভাতার পরিমান বেশ আকর্ষনীয়। বর্তমানে প্রচলিত পে স্কেল অনুযায়ী এই পদের বেতন দেয়া হয় ১৩ তম গ্রেডে। যেখানে শুধুমাত্র বেসিক বেতন হয় শুরুতেই ১১ হাজার টাকা। যা এক সময় বেড়ে দাঁড়ায় ২৬ হাজার ৬৯০ টাকায়। এর বাইরে বিভিন্ন ধরণের ভাতা পান প্রাইমারি স্কুলের শিক্ষকরা। যার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া। ঢাকা সিটি করপোরেশন এলাকার জন্য চাকরির শুরুতেই মূল বেতনের ৬০ শতাংশ বাড়ি ভাড়া পাবেন শিক্ষকরা।এছাড়া অন্যান্য সিটি এবং সাভার পৌরসভা এলাকার এই পরিমান মূল বেতনের ৫০ শতাংশ। এর বাইরে অন্যান্য সকল এলাকার শিক্ষকরা বাড়িভাড়া পাবেন মূল বেতনের ৪৫ শতাংশ হারে। অর্থাৎ এলাকা ভেদে বাড়ি ভাড়া হিসাবে ভাতার পরিমান হবে পাঁচ থেকে সাত হাজার টাকা। এছাড়া আরো বিভিন্ন ভাতা রয়েছে। সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের বর্তমানে চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা। টিফিন ভাতা ২০০ টাকা, এবং যাতায়াত ভাতা মাসিক ৩০০ টাকা। সব মিলিয়ে চাকরির শুরুতেই ঢাকা সিটি এলাকায় এই পদের বেতন ২০ হাজার টাকার কাছাকাছি। আর গ্রামাঞ্চলে শুরুতেই পাওয়া যাবে প্রায় ১৮ হাজার টাকা। তবে প্রতিবছর ৫ শতাংশে হারে বেতন বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এক সময় মাসিক বেতন ভাতার পরিমান দাঁড়াবে ৩৫/৪০ হাজার টাকার মতো। এছাড়া ভবিষ্যতে সরকারি ভাবে নতুন পে স্কেল ঘোষিত হলে সে অনুযায়ী মোট বেতন বৃদ্ধি পাবে। তাছাড়া এই পদ থেকে প্রমোশনেরও সুযোগ রয়েছে। প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষকরা প্রথমে সহকারি প্রধান শিক্ষক হন প্রমোশনের মাধ্যমে, এরপর প্রধান শিক্ষক হবারও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বেতন ভাতার পরিমান স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পাবে। বর্তমানে চলমান নিয়োগে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ও সম্মান পাশ। ২১ থেকে ৩০ বছর বয়সী যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর। আগ্রহী দের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর নিয়োগ পরীক্ষার ফলাফল অনুযায়ী প্রার্থীদের চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad