
ক্যাম্পাস প্রতিনিধি


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ না করেই মাস্টার্স প্রোগ্রামে এক শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী মো. খালিদ হাসান শান্ত, যিনি খুলনার সরকারি ব্রজলাল কলেজ থেকে প্রাণীবিদ্যা বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি ডিগ্রি অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য গত ২১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আবেদন যাচাই-বাছাই শেষে ১৭ ডিসেম্বর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৭ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজবিজ্ঞান বিভাগের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের অবশ্যই ১৬ বছরের শিক্ষা সম্পন্ন থাকতে হবে। পাশাপাশি সমাজবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা সমাজবিজ্ঞানে তিন বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিকল্প হিসেবে ১৫ বছরের শিক্ষা অর্থাৎ সমাজবিজ্ঞানে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির সঙ্গে অন্তত দুই বছরের কর্ম অভিজ্ঞতা (১০ম গ্রেড বা তদূর্ধ্ব) থাকতে হবে। এ ছাড়া যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম জিপিএ ২.৫ বা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
কিন্তু অভিযোগ অনুযায়ী, এসব শর্তের কোনোটিই পূরণ না করেও প্রাণীবিদ্যায় স্নাতক করা এক শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে চূড়ান্তভাবে ভর্তি হয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, নিজ বিশ্ববিদ্যালয়ের অনেক গ্র্যাজুয়েট যোগ্যতা থাকা সত্ত্বেও মাস্টার্সে ভর্তি হতে পারছেন না, অথচ আবেদনের শর্ত পূরণ না করেও বাইরের একটি বিষয়ের শিক্ষার্থী কীভাবে ভর্তি হলেন তা বোধগম্য নয়। ভর্তি প্রক্রিয়ার একাধিক ধাপে সংশ্লিষ্ট কারও চোখে বিষয়টি না পড়া নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভর্তি হওয়া শিক্ষার্থী মো. খালিদ হাসান শান্ত বলেন, তিনি পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে না দেখেই আবেদন করেছিলেন। তাঁর ভাষ্য, “ডিসিপ্লিনের কোনো শিক্ষকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই। আমিও জানতে চাই, এতগুলো ধাপে যাচাইয়ের পর বিষয়টি কীভাবে নজরে আসেনি।”
এ বিষয়ে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান বলেন, বিষয়টি একটি অনিচ্ছাকৃত প্রশাসনিক ভুলের কারণে হয়েছে। তিনি জানান, ভর্তি কমিটিতে অভিজ্ঞ শিক্ষকরা ছিলেন এবং ইচ্ছাকৃত কোনো অনিয়ম হয়নি। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর ভর্তি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এটা কোনোভাবেই হওয়ার কথা ছিল না। কীভাবে এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।