.jpg&w=3840&q=75)

পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে পূর্বের মতো পূর্ণ ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক শুক্র ও শনিবারকে বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। নতুন করে ছুটির তালিকা বাস্তবসম্মতভাবে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) মহাপরিচালক বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত আবেদনে শিক্ষকরা তাদের উদ্বেগ ও যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন।
আবেদনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় রমজান মাসে আগামী ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক নেতাদের মতে, রমজানে রোজা রেখে দীর্ঘ সময় শ্রেণিকক্ষে পাঠদান ও পাঠগ্রহণ করা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।
তারা উল্লেখ করেন, দীর্ঘ রোজার পাশাপাশি রাতে তারাবীহ নামাজ আদায়ের কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। এ অবস্থায় নিয়মিত পাঠদান শিক্ষার মানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই রমজানের পবিত্রতা রক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে পূর্বের ন্যায় পুরো রমজান মাস ছুটি বহাল রাখা জরুরি বলে তারা মনে করেন।
এছাড়া আবেদনে ২০২৬ সালের ছুটির তালিকায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারকে বার্ষিক ছুটির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়েও আপত্তি তোলা হয়। শিক্ষকরা জানান, মোট ৮টি সাপ্তাহিক ছুটির দিন মার্চের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বরের ২৫ ও ২৬ তারিখ সাধারণ ছুটি হিসেবে গণনা করা হয়েছে, যা অযৌক্তিক।
তাদের দাবি, সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির হিসাবে ধরা হলে প্রকৃত ছুটির সংখ্যা কমে যায় এবং শিক্ষক-শিক্ষার্থীরা ন্যায্য বিশ্রামের সুযোগ থেকে বঞ্চিত হন।
সবশেষে আবেদনে রমজান মাসে পূর্ণ ছুটি বহাল রাখা এবং শুক্র–শনিবারকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দিয়ে নতুনভাবে ছুটির তালিকা পুনর্বিন্যাস করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।