

শিক্ষার্থীদের সঠিক কোর্স ও বিশ্ববিদ্যালয় বাছাই প্রক্রিয়াকে আরও সহজ করতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্টাডিনেট আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৬।
শনিবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই আন্তর্জাতিক শিক্ষা রোডশো অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি ২০২৬ চট্টগ্রামের দ্যা পেনিনসুলা হোটেলে এবং ১৭ জানুয়ারি ২০২৬ ঢাকার শেরাটন হোটেলে। উভয় দিনেই সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হলো- শিক্ষার্থীরা সরাসরি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কোনো ধরণের সার্ভিস চার্জ ছাড়া। নিজের একাডেমিক প্রোফাইল ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী কোন কোর্স ও বিশ্ববিদ্যালয় উপযুক্ত, সে বিষয়ে পাবেন তাৎক্ষণিক গাইডলাইন। পাশাপাশি স্কলারশিপ, টিউশন ফি, ভিসা, হেলথ ইন্সুরেন্স এবং পোস্ট-স্টাডি ওয়ার্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে।
এই রোডশোতে অংশ নিচ্ছে গ্রুপ অফ এইট বিশ্ববিদ্যালয়গুলোসহ ৩০টিরও বেশি স্বনামধন্য অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়! অ্যাডিলেড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উলংগং, লা ট্রোব ইউনিভার্সিটি, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি, সিকিউ ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড ও টরেন্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া সহ আরও অনেক নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থাকছে একই ছাদের নিচে। এসব বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রকৌশল, স্বাস্থ, তথ্য প্রযুক্তি, ব্যাবসায় শিক্ষা, আইন, সাংবাদিকতা, মানবাধিকার, নার্সিং, সমাজিক বিজ্ঞান-এর মতো ক্যারিয়ারমুখী কোর্স অফার করে থাকে।
স্টাডিনেট দীর্ঘদিন ধরে শুধুমাত্র অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরামর্শ ও সম্পূর্ণ সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটির নতুন দুটি সংযোজন- Studynet.io এবং Studynet.ai শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বস্ত AI প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে।
গত বছর একই আয়োজনে স্টাডিনেট প্রায় বিশ হাজারের বেশি শিক্ষার্থীকে সরাসরি কাউন্সেলিং সেবা প্রদান করেছে, যাদের একটি বড় অংশ বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায়ই আবার আয়োজন করা হচ্ছে স্টাডিনেট অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৬।
ইভেন্টে অংশগ্রহণের জন্য ভিজিট করুন- https://events.studynet.com.au/bd_event.html এই ঠিকানায়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।