.webp&w=3840&q=75)

২০২৫–২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ কর্মসূচি’র আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫৩ জন শিক্ষার্থী ফেলোশিপ অর্জন করেছেন। দেশের শীর্ষ গবেষণা ফেলোশিপে এত বড় সংখ্যক শিক্ষার্থীর মনোনয়নকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত ফলাফল অনুযায়ী, ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে মাস্টার্স পর্যায়ে ১৫২ জন এবং অণুজীববিজ্ঞানে পিএইচডি পর্যায়ে ১ জন শিক্ষার্থী রয়েছেন। খাদ্য ও কৃষিবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ফেলোশিপ দেওয়া হয়েছে।
ক্যাটাগরিভিত্তিক হিসাবে খাদ্য ও কৃষিবিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ১২৪ জন, ভৌতবিজ্ঞান বিভাগে ২০ জন এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান বিভাগে ৮ জন শিক্ষার্থী ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।
Related posts here
অনুষদ ও বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে কৃষি অনুষদের শিক্ষার্থীই সর্বাধিক ৮৬ জন। এ ছাড়া ভেটেরিনারি অনুষদ থেকে ৩২ জন, ফিশারিজ অনুষদ থেকে ৭ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ৭ জন, গণিত বিভাগ থেকে ৯ জন, পরিসংখ্যান বিভাগ থেকে ৪ জন, রসায়ন বিভাগ থেকে ৪ জন, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ২ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী ফেলোশিপ পেয়েছেন।
ফেলোশিপের আওতায় মাস্টার্স পর্যায়ের প্রতিটি শিক্ষার্থী গবেষণার জন্য ৫৪ হাজার টাকা করে অনুদান পাবেন। আর পিএইচডির জন্য নির্বাচিত একমাত্র শিক্ষার্থী পাবেন ৩ লাখ টাকা বরাদ্দ।
উল্লেখ্য, গবেষণায় উৎসাহ ও বৈজ্ঞানিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে ১৯৭৭–৭৮ অর্থবছর থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচি চালু রয়েছে। ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের এমএস, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের আবেদন যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে এই ফেলোশিপ প্রদান করে থাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই সাফল্য হাবিপ্রবির গবেষণা পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।