ফুটবল


আলজেরিয়া ম্যাচের আগে আজ মুখোমুখি হচ্ছেন স্কালোনি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন, সোমবার

আপডেট:১৭ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন, বুধবার

আলজেরিয়া ম্যাচের আগে আজ মুখোমুখি হচ্ছেন স্কালোনি

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে কথা বলবেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। আগামীকাল মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে দল নিয়ে সর্বশেষ প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরবেন তিনি।

 

আর্জেন্টিনা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কালোনির সঙ্গে সংবাদ সম্মেলনে একজন খেলোয়াড়ও উপস্থিত থাকবেন। তবে সেই ফুটবলারের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফুটবল অঙ্গনে ধারণা করা হচ্ছে, কোচের পাশে দেখা যেতে পারে অধিনায়ক লিওনেল মেসিকে।

 

২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের আগে স্কালোনির সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন মেসি। যদিও সেই ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা, পরে টুর্নামেন্টের শিরোপা জেতে দলটি। ফলে এবারও একই ধরনের উপস্থিতি নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

 

এদিকে, প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর ইনজুরি। বাঁ পায়ের কাফে চোট পাওয়ায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলা হচ্ছে না। কোচিং স্টাফ আশা করছে, গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।

 

তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে লেফট-ব্যাক পজিশনে কাকে খেলানো হবে, তা নিয়ে বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

 

সাম্প্রতিক সময়ে কয়েকজন খেলোয়াড়ের চোটের শঙ্কা থাকলেও সেগুলো অনেকটাই কাটিয়ে উঠেছে দল। ফলে বিশ্বকাপ অভিযান শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই।

 

আগামীকালের ম্যাচটি পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সাইমন মার্চিনিয়াক। তার আগে আজকের সংবাদ সম্মেলনে দল নির্বাচন, ইনজুরি পরিস্থিতি এবং ম্যাচ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন স্কালোনি।


সম্পর্কিত

স্কালোনিআলজেরিয়াফিফা বিশ্বকাপআর্জেন্টিনা

জনপ্রিয়


ফুটবল থেকে আরও পড়ুন

ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিনি।

‘আরেকটি শিরোপা এনে দিতে পারিনি, এ জন্য আমি দুঃখিত’

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের সাত দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শিরোপা হাতছাড়া হওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

উনিশেই বিশ্বজয়, বুকজুড়ে ফিলিস্তিন—ফুটবলের নতুন প্রজন্মের প্রতীক লামিন ইয়ামাল

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে তখন ইতিহাসের নতুন অধ্যায় রচিত হচ্ছে। প্রায় ৮০ হাজার দর্শকের সামনে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় স্পেন। মাঠজুড়ে লাল জার্সিধারীদের উচ্ছ্বাস, আর সেই উদযাপনের কেন্দ্রবিন্দুতে মাত্র ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। বিশ্বফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ট্রফি হাতে দাঁড়িয়ে তিনি যেন নতুন এক যুগের সূচনার প্রতীক।

বিশ্বকাপ ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারের ওপর কেন চড়াও হলেন পারেদেস?

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর মাঠেই অপ্রীতিকর ঘটনার জন্ম দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। ম্যাচ শেষে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।