Ad

ডেঙ্গু নিয়ন্ত্রণে মফস্বল থেকে ঢাকায় চিকিৎসক আনা হচ্ছে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
tiger-mosquito-49141_1280__1__1200x768
Durbin News

প্রতিদিন দ্বিগুণ হারে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে। অথচ, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া পরিসংখ্যানে প্রকৃত তথ্যের গোপন করে এক তৃতীয়াংশের কথা জানানো হচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীসহ সারাদেশ থেকে আসা ডেঙ্গুতে এক জনের মৃত্যু ও ৮৯৬ জন আক্রান্তের সংখ্যা জানানো হয়। অথচ ৩৫টি হাসপাতাল কোন তথ্য জানায়নি বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়। চলতি মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৪৪৩ জন আর মৃত্যু ১৫৬ জন। শুধু রাজধানীতে মৃত্যু ১১৪ জন আর আক্রান্ত ১০ হাজার ৮০৪ জন। বেশিরভাগ বেসরকারি হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্তদের তথ্য দেয়া হয় না। এমনকি, কোন কোন সরকারি হাসপাতাল থেকেও নিয়মিত তথ্য দেয় না। স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে গিয়ে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। ঢাকার সাতটি সরকারি হাসপাতাল ও চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহসহ বিভিন্ন বিভাগীয় শহরের হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে ডাক্তার, নার্সদের অন্য রোগীদের সেবা দেয়া সম্ভব হয় না। এমনকি সুচিকিৎসার অভাবে রোগীর মৃত্যু খবরও পাওয়া গিয়েছে। সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে যে জনবল রয়েছে তা দিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার নার্সদের রাজধানীর হাসপাতালগুলোতে পদায়ন শুরু হয়েছে। একইভাবে ঢাকার বাইরের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতেও এ পদায়ন শুরু হয়েছে।বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে থেকে কথা বলা আর সরেজমিনে দিয়ে দেখা এক দৃশ্য নয়। নিয়ন্ত্রণের নামে অন্ধকারে ঢিল মারার মত অবস্থা হয়েছে। রাস্তায় গলাবাজি না করে মশা নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দিন। বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বলেন, সামনে ডেঙ্গু মহামারি আকারে দেখা দিতে পারে। কারণ সামনে ডেঙ্গুর মৌসুম শুরু হবে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় এডিস মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণ করা। তারা বলেন, শত্রু শতভাগ চিহ্নিত এবং হাতের কাছে। তাকে নিধন করা না গেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই মশা নিধন করার ক্ষেত্রে অবৈজ্ঞানিকভাবে কার্যক্রম পরিচালনা, যার কাজ তাকে দূরে রাখা, সঠিক পরিকল্পনা না করাই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করার জন্য দায়ী।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে অভিজ্ঞ জনবল তৈরি ও প্রশিক্ষণের জন্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) প্রতিষ্ঠা করেন। তিনি সেসময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটর সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছেন। যাতে করে ওই দুই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে গবেষণার ফলাফল আদান প্রদান অভিজ্ঞ জনবল তৈরিতে ভূমিকা রাখতে পারে। প্রতি বছর এ প্রতিষ্ঠান থেকে ১৭৫ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বের হচ্ছে। অথচ তাদেরকে মশক নিধন কার্যক্রমে রাখা হয়নি। এ প্রতিষ্ঠানটি ও আইইডিসিআর করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতি সম্প্রতি, স্বাস্থ্য অধিদপ্তর ও দুই সিটি কর্পোরেশনের সমন্বয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয। ওই সভায় মশক নিধন নিয়ে সিটি কর্পোরেশন কর্মকর্তাদের অবৈজ্ঞানিক কথাবার্তা বলায় তখনই বিশেষজ্ঞরা উপলব্ধি করতে পারেন মশক নিধন কার্যক্রম নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন নিয়ে প্রকৃত কোন ধারনাই নাই। সেই সভায় উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে সিটি কর্পোরেশনের উক্ত কর্মকর্তার কথা শুনে মনে হলো তিনি মশা নিধনে প্রকতৃপক্ষে কিছুই জানেন না। যার কাজ তাকে দিয়ে না করালে জাতির দুর্দশা শেষ হবে না।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, চিহ্নিত শত্রুকে নিয়ন্ত্রণ করা সহজ। কিন্তু তা নিয়ে উদাসীনতা মহাবিপর্যয় ডেকে আনবে। স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা বলছেন, চিকিৎসকদের কাজ হলো চিকিৎসা দেয়া, মশা মারার কাজ আমাদের না। এ প্রসঙ্গে নিপসম এর কীটতত্ববিদ অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম ছারোয়ার বলেন, যার কাজ তাকে না করালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াই স্বাভাবিক।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad