

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা নেতৃত্বে বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, দেশটির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পআয়াতুল্লাহ আলী খামেনিনিহত হয়েছেন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র তাদের অভিযানকে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোরিং লায়ন’ নামে অভিহিত করেছে। জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ ফোর’ নামে পাল্টা হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনিইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হিসেবে দীর্ঘ তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি। রাষ্ট্রীয় নীতি, সামরিক বাহিনী ও বৈদেশিক কৌশলে তার চূড়ান্ত প্রভাব ছিল।
আবদুল রহিম মুসাভিইরানের নিয়মিত সেনাবাহিনীর (আরটেস) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। স্থল, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত কার্যক্রম তার অধীনে পরিচালিত হতো।
আজিজ নাসিরজাদেহইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং বিমানবাহিনীর সাবেক প্রধান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আলি শামখানিসুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব। আঞ্চলিক কূটনীতি ও নিরাপত্তা নীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।
মোহাম্মদ পাকপুরইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার হিসেবে পরিচিত। আঞ্চলিক সামরিক কৌশল ও ক্ষেপণাস্ত্র মোতায়েনে তার ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদ শিরাজিসর্বোচ্চ নেতার সামরিক ব্যুরোর প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে সমন্বয় করতেন।
হোসেইন জাবাল আমেলিয়ানরেজা মোজাফফারি-নিয়াডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (এসপিএনডি)-এর সঙ্গে যুক্ত ছিলেন। উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও গবেষণা কার্যক্রমে তাদের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
সালেহ আসাদিজরুরি কমান্ড কাঠামোর জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, চলমান হামলায় বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।