

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।
এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি. আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়াণনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশের ভিত্তিতে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার নির্দেশ দেন। ওই সরকারি আদেশটি মূলত দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যেই জারি করা হয়েছিল।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন (এসএলপি) দায়ের করে। আবেদনে রাজ্য সরকার যুক্তি দেয়, বিদ্যমান আইনে নির্দিষ্ট শর্ত ও নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু জবাইয়ের অনুমতি রয়েছে। ফলে সেই আইনি বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিচারিক নির্দেশ বহাল রাখা আইনসম্মত নয়।
সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সেই যুক্তি বিবেচনায় নিয়ে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন।
হাইকোর্টের রায়ে বিচারপতি স্বামীনাথন ভারতের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, রাজ্যগুলোর উচিত গরু, বাছুর এবং অন্যান্য দুধ উৎপাদনকারী গবাদিপশু সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া। তিনি সংবিধান সভার বিতর্কের প্রসঙ্গ টেনে আরও উল্লেখ করেন, ভারতীয় সভ্যতায় প্রাচীনকাল থেকেই গরুকে একটি শ্রদ্ধার প্রাণী হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা বলেন, কোরবানি ঈদের মতো উৎসবে পশু জবাই কেবল সরকারি লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় সীমাবদ্ধ রাখা বাস্তবসম্মত নয়। কারণ উৎসবের সময়ে বিপুল সংখ্যক পশু জবাইয়ের চাহিদা মেটানোর মতো সক্ষমতা অধিকাংশ কসাইখানার নেই।
তামিলনাড়ু সরকারও আদালতে জানায়, রাজ্যের ‘তামিলনাড়ু অ্যানিম্যাল প্রিজারভেশন অ্যাক্ট’সহ বিদ্যমান আইন ও বিধিমালায় পশু জবাইয়ের স্থান, পদ্ধতি ও শর্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত হলেও কোথাও গরু জবাইয়ের ওপর সার্বিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিধান নেই।
সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের ফলে আপাতত মাদ্রাজ হাইকোর্টের নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর থাকবে না। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী রাজ্যে পশু জবাই সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
সূত্র: এনডিটিভি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।