
নিজস্ব প্রতিবেদক


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (তারিখ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করলে সিডিএ অ্যাভিনিউ ও বায়েজিদ বোস্তামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে বেলা আড়াইটার দিকে একই দাবিতে সড়কের একাংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার তাঁরা ছয় দফা দাবিতে আন্দোলন করেছিলেন। তবে তাঁদের দাবি বাস্তবায়ন করা হয়নি। এছাড়া ঢাকায় তাঁদের কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে তাঁরা বলেন, এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিকেল পৌনে ৫টার দিকে সরেজমিনে দেখা যায়, ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে সিডিএ অ্যাভিনিউ ও বায়েজিদ বোস্তামী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের কেউ সড়কে দাঁড়িয়ে, কেউ বসে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
এর আগের দিনও চট্টগ্রামে সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি গেট খুলে সড়কে ফেলে দেন। এতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মঙ্গলবার পরীক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। তাঁদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে প্রশ্নপত্রের মান নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্ন প্রণয়নকারীদের জবাবদিহির আওতায় আনা, উত্তরপত্রের ন্যায্য মূল্যায়ন, দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং নতুন পরীক্ষার রুটিন প্রণয়ন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।