
দূরবীন ডেস্ক


সংযুক্ত আরব আমিরাত-এর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত। এর প্রভাবে দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে গত এক মাসে ১২০ বিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে তালিকাভুক্ত কোম্পানিগুলো।
বিশ্লেষকেরা বলছেন, কয়েক দশকের মধ্যে এটি দেশটির জন্য অন্যতম বড় অর্থনৈতিক চাপ। বিশেষ করে বিমান পরিবহন, পর্যটন ও আবাসন এই তিন খাত একসঙ্গে সংকটে পড়েছে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ের শেয়ারবাজার সূচক ১৬ শতাংশ কমে গেছে, যা আবুধাবির তুলনায় দ্বিগুণেরও বেশি পতন। একই সময়ে বাতিল হয়েছে ১৮ হাজার ৪০০টির বেশি ফ্লাইট।
শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানশেখ হামদান বিন মোহাম্মদবিভিন্ন উদ্যোগ নিলেও বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফেরানো কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
দুবাইয়ের অর্থনীতির অন্যতম প্রধান খাত আবাসন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৫ সালের শেষে যেখানে লেনদেন ১৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল, সেখানে এখন তা দ্রুত কমছে। মার্চ শেষে রিয়েল এস্টেট সূচক কমেছে অন্তত ১৬ শতাংশ।
তথ্য অনুযায়ী, এক বছরে আবাসন লেনদেন কমেছে ৩৭ শতাংশ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির তুলনায় বিক্রি অর্ধেকেরও বেশি কমে গেছে। দ্রুত বিক্রির জন্য অনেক সম্পত্তি ১০–১৫ শতাংশ কম দামে বিক্রি করতে হচ্ছে।
দুবাই দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। ২০২৫ সালে শহরটিতে ২ কোটির বেশি বিদেশি পর্যটক এসেছিলেন। তবে চলমান সংঘাতে সেই প্রবাহে বড় ধাক্কা লেগেছে।
বিশেষ করে ইউরোপীয় পর্যটকদের ওপর নির্ভরশীলতা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পাশাপাশি নিরাপত্তা উদ্বেগ বাড়ায় দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিমান পরিবহন খাতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, যা বছরে প্রায় ৯ কোটি ৫০ লাখ যাত্রী পরিবহন করে, সাময়িকভাবে কার্যক্রম ব্যাহত হয়েছে।
EmiratesEtihad Airwaysসাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে ইউএইর অর্থনীতি আরও বড় সংকটে পড়তে পারে। বহুমুখী খাতে নির্ভরশীল অর্থনীতি এখন কঠিন পরীক্ষার মুখে। তাদের মতে, এই পরিস্থিতি দেখিয়ে দিয়েছে—আঞ্চলিক অস্থিরতার প্রভাব থেকে কোনো দেশই পুরোপুরি মুক্ত থাকতে পারে না, এমনকি শক্তিশালী অর্থনীতিও নয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।