

দেশের পুরো ভূখণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সফরে অ্যাডমিরাল ব্র্যাড কুপার লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকালের সঙ্গেও বৈঠক করেন।
লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দেশটির নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে।
ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী, লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব দেশটির সেনাবাহিনীর ওপর ন্যস্ত করা হয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রীয় বাহিনীর সক্ষমতা ও উপস্থিতি আরও জোরদার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ইসরাইল জানিয়েছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত তাদের সেনারা আপাতত সেখান থেকে সরে যাবে না। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ওই এলাকায় সেনা মোতায়েন অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেল আবিব।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের ইচ্ছা তাদের নেই। তবে হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা “এক মিলিমিটারও” পিছু হটবে না।
উল্লেখ্য, ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান লেবানন সফর করেন। তার এই সফরের দিনই ইসরাইলের পক্ষ থেকে দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন অব্যাহত রাখার অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।