

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) নবায়ন এবং কর্মসংস্থান সেবা স্থানান্তরের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন প্ল্যাটফর্ম ‘কিউয়া’।
নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শ্রমিকদের নাম নিয়োগকর্তার রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে এবং এতে কোম্পানিগুলো বড় ধরনের আর্থিক দায়বদ্ধতার মুখে পড়তে পারে।
আগামী ১ জুলাই থেকে নতুন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে। এর আগে ৩০ জুনের মধ্যে সব প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে।
কিউয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, যেসব প্রবাসী শ্রমিকের ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নাম ১ জুলাই থেকে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। তবে নাম বাদ পড়লেও ওই শ্রমিক যতদিন কোম্পানির রেকর্ডে ছিলেন, সেই সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায় কোম্পানিকেই বহন করতে হবে।
এছাড়া যেসব শ্রমিকের আকামার মেয়াদ ১৮০ দিন বা তার বেশি অবশিষ্ট রয়েছে, তাদের ক্ষেত্রে আপাতত নাম বাদ দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু আকামার মেয়াদ ১৮০ দিনের কম হলে, ওয়ার্ক পারমিট ও আকামা—উভয়ই সময়মতো নবায়ন করা বাধ্যতামূলক।
কিউয়া আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করলে ভবিষ্যতে আইনি জটিলতা, প্রশাসনিক সমস্যা এবং বড় ধরনের জরিমানার ঝুঁকি তৈরি হতে পারে। তাই নিয়োগকর্তাদের ৩০ জুনের আগেই সব বকেয়া পরিশোধ ও প্রয়োজনীয় নবায়ন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: সামা টিভি
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।