আন্তর্জাতিক


যুদ্ধ থামাতে পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব দিল ইরান: আরাঘচি


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার

যুদ্ধ থামাতে পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব দিল ইরান: আরাঘচি

ইসলামাবাদে দিনভর বৈঠকের পর তেহরানে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি । ছবি: ইরনা


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান চেয়ে পাকিস্তানের কাছে নিজেদের দাবি ও শর্ত তুলে ধরেছে ইরান। শনিবার ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

 

দিনভর বৈঠক শেষে আরাঘচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দল তেহরানের উদ্দেশ্যে রওনা দেয়। বৈঠক শেষে তিনি জানান, যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সুনির্দিষ্ট শর্ত ও দাবি পাকিস্তানের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইরানের আপত্তি ও শর্তগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

 

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ এ সাক্ষাৎকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে “উষ্ণ ও আন্তরিক মতবিনিময়” হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি পাকিস্তান-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়েও আলোচনা হয়েছে।

 

তেহরান সূত্রে জানা গেছে, ইসলামাবাদ ত্যাগের আগে ইরানি প্রতিনিধি দল যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের নীতিগত অবস্থান ও দাবির একটি তালিকা পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান এই প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

উল্লেখ্য, একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। যদিও ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছে, তবুও পাকিস্তানের মাধ্যমে এই পরোক্ষ কূটনৈতিক উদ্যোগ যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরআন্তর্জাতিকইরান

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেও ধর্মেন্দ্রকে মন্ত্রিসভায় রাখতে চেয়েছিল মোদি সরকার, রাজি হয়নি ‘তেলাপোকারা’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে টানা আন্দোলন চালায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। জেন–জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এ আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তবে আন্দোলনের মধ্যে তাঁকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে রাখার প্রস্তাব দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিজেপি।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় সহিংসতা বেড়েছে, মসজিদে আগুন ও বাড়িঘর ভাঙচুর

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত দুটি মসজিদে আগুন দেওয়া, বাড়িঘরে হামলা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে।

এআই ছবিতে সামরিক শক্তির বার্তা দিলেন ট্রাম্প, পোস্টে উঠে এলো ইরান ও ২০২৮ নির্বাচনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব ছবিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ২০২৮ সালের নির্বাচনী প্রচারের বিভিন্ন রাজনৈতিক বার্তাও স্থান পেয়েছে।

যুক্তরাষ্ট্র হামলা থামানোর পর পাল্টা হামলা বন্ধ করেছি: ইরান

টানা ১৩ দিন হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর পর ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও তারা বন্ধ রেখেছে।