

টানা ১৩ দিন হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর পর ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও তারা বন্ধ রেখেছে।
রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আকরামিনিয়া বলেন, গত দুই রাত ধরে ইরানে যুক্তরাষ্ট্রের কোনো হামলা হয়নি। এর পর ইরানও ওই অঞ্চলে প্রতিশোধমূলক হামলা স্থগিত করেছে।
তিনি বলেন, ‘দুই রাত আগেও হামলা অব্যাহত ছিল। গত রাতে আমেরিকানরা হামলা বন্ধ করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা মূলত মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছিলাম। যেহেতু মার্কিন পক্ষ হামলা বন্ধ করেছে, আমরাও পাল্টা হামলার অভিযান স্থগিত করেছি।’
এদিকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নাজুক অবস্থায় পৌঁছেছে বলে জানা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে ওই অঞ্চলে মোতায়েন করা অত্যন্ত ব্যয়বহুল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত অন্যান্য ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় নিঃশেষিত হয়ে গেছে।
এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে বলে মার্কিন কর্মকর্তারা মত দিয়েছেন। সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প শুক্রবার তাঁর শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি ইরানের বিরুদ্ধে হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্প এখনো এই সিদ্ধান্তের সময়সীমা সম্পর্কে কিছু জানাননি। ফলে এক বা দুই দিন পর আবার হামলা শুরু হতে পারে। আবার দীর্ঘ সময় ধরেও হামলা বন্ধ থাকতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।