আন্তর্জাতিক


মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ভাষণে যা বললেন বিজয়


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১০ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার

মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ভাষণে যা বললেন বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি বলেন, কোনো রাজপরিবার থেকে না আসা একজন সাধারণ মানুষ হিসেবেই জনগণ তাকে গ্রহণ করেছে।

 

বিজয় তার ভাষণে জানান, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং “প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ” গড়ে তুলতে কাজ করবেন। একইসঙ্গে সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময়ও চান তিনি।

 

তিনি বলেন, “আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র হব।” তার এই মন্তব্যকে রাজনৈতিকভাবে সরকার পরিচালনায় স্বাধীন অবস্থান নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

 

নির্বাচনি হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি রুপি। এর মধ্যে ২১৩ কোটি রুপি বিভিন্ন সঞ্চয়ী হিসাবে এবং ১০০ কোটি রুপি স্থায়ী আমানত হিসেবে রয়েছে।

 

ভাষণে তিনি রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি অনুযায়ী, তামিলনাড়ুর বর্তমান মোট ঋণ ১০ লাখ কোটি রুপি ছাড়িয়ে গেছে এবং সরকারি কোষাগার প্রায় খালি অবস্থায় রয়েছে। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরই প্রকৃত অবস্থা মূল্যায়ন করে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

 

বিজয় আরও বলেন, “আমি কোনো ত্রাণকর্তা নই। আমি একজন সাধারণ মানুষ, যিনি সাধারণ জীবনযাপন করেন। আমি আপনাদের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দেব না।”

 

নিজের রাজনৈতিক যাত্রা ও পারিবারিক পটভূমি তুলে ধরে তিনি বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে হিসেবে দারিদ্র্য ও সংগ্রামের অভিজ্ঞতা তার আছে। রাজপরিবার থেকে না এলেও জনগণের ভালোবাসাতেই তিনি আজ এই অবস্থানে পৌঁছেছেন বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি জনগণকে “নতুন শাসনব্যবস্থা ও নতুন সূচনার” জন্য এক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আজ থেকে ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ শুরু হলো।”

 

ভাষণের শেষে তিনি তাকে সমর্থন দেওয়া তরুণ ভক্ত, সামাজিক যোগাযোগমাধ্যমের সমর্থক এবং জোটসঙ্গী নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিজয়কে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

 

সূত্র: এনডিটিভি

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।