আন্তর্জাতিক
বিজয়ের শপথের দিনে তৃষাকে ‘পরজীবী’ বললেন সুচিত্রা

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য করেছেন দক্ষিণী সংগীতশিল্পী সুচিত্রা।
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। এদিন তার উপস্থিতি ও সাজগোজ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এর মধ্যেই এক সাক্ষাৎকারে তৃষাকে ইঙ্গিত করে ‘পরজীবী’ ও ‘সুযোগসন্ধানী’ বলে মন্তব্য করেন সুচিত্রা।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুচিত্রা বলেন, “আমি তৃষাকে একেবারেই পছন্দ করি না। আমি এটা প্রকাশ্যেই বলব। আমার বক্তব্য কোনোভাবেই প্রভাবিত হবে না। আমি বিজয়কে খুব পছন্দ করি এবং সততার সঙ্গেই আমার মতামত জানাচ্ছি।”
তিনি আরও দাবি করেন, বিজয় রাজনৈতিকভাবে সফল হওয়ায় তৃষা তার কাছাকাছি অবস্থান করছেন। সফল মানুষদের জীবনে “পরজীবীদের প্রবেশ” ঘটে বলেও মন্তব্য করেন এই সংগীতশিল্পী।
সুচিত্রা বলেন, “বিজয় এখন পরিবার থেকে বিচ্ছিন্ন ও একা অবস্থায় রাজনীতিতে এসেছেন। এই সময়ে তার সবচেয়ে বেশি প্রয়োজন বাবা চন্দ্রশেখরের পরামর্শ।”
তার দাবি, বাবার দিকনির্দেশনা ছাড়া রাজনীতিতে দীর্ঘমেয়াদে সফল হওয়া বিজয়ের জন্য কঠিন হবে।
উল্লেখ্য, এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে জয় পেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। পরে জোট সমর্থনের মাধ্যমে সরকার গঠন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এই দক্ষিণী অভিনেতা-রাজনীতিক।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।




