আন্তর্জাতিক


কেন সীমান্তে বিজিবির টহল জোরদার?


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১০ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার

কেন সীমান্তে বিজিবির টহল জোরদার?

ভারতের সম্ভাব্য পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনীর ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

রোববার (১০ মে) চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি সন্দেহজনক চলাচল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়া সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সীমান্তসংক্রান্ত যেকোনো অপরাধের তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়েছে।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “ভারতের নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, পুশইন, মাদক, গরু ও বিভিন্ন পণ্যের চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, সীমান্ত এলাকায় বিজিবির কড়াকড়ি বৃদ্ধির কারণে চোরাচালানকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।