আন্তর্জাতিক


মধ্যবিত্তদের বিদেশে বিয়ে ও ভ্রমণ এড়াতে বললেন মোদি


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার

মধ্যবিত্তদের বিদেশে বিয়ে ও ভ্রমণ এড়াতে বললেন মোদি

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ হওয়ায় বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। এমন পরিস্থিতিতে দেশের নাগরিকদের, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণিকে, আপাতত অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

তিনি বলেছেন, বিদেশে বিয়ে আয়োজন, ভ্রমণ কিংবা অবকাশ যাপন সাময়িকভাবে স্থগিত রাখা উচিত, কারণ এসব খাতে বৈদেশিক মুদ্রার ব্যয় বাড়ছে এবং এতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

 

মোদি বলেন, “বিদেশে বিয়ে করা, বিদেশে ঘুরতে যাওয়া এবং বিদেশে ছুটি কাটানোর সংস্কৃতি মধ্যবিত্তের মধ্যে বাড়ছে। কিন্তু বর্তমান বৈশ্বিক সংকটের সময়ে অন্তত এক বছরের জন্য বিদেশ ভ্রমণ পেছানো উচিত।”

 

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে ইতোমধ্যে ভারত বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়েই ভারতের বড় অংশের অপরিশোধিত তেল আমদানি করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এ পথে জাহাজ চলাচলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে মালবাহী জাহাজের ভাড়া ও বিমা ব্যয়ও বেড়ে গেছে।

 

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভারতের জ্বালানি খাত, আমদানি ব্যয় এবং সামগ্রিক অর্থনীতিতে আরও চাপ তৈরি হতে পারে।

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।