
দূরবীন ডেস্ক


বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।
বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডরের কাছাকাছি এলাকায় চীনের উপস্থিতি নিয়ে নয়াদিল্লির নীতিনির্ধারকদের মধ্যে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। ভারত মনে করছে, নদী ব্যবস্থাপনা ও উন্নয়নের আড়ালে চীন এই অঞ্চলে দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক অবস্থান তৈরি করতে চাইছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার আরও সক্রিয় হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, নজরদারি বৃদ্ধি এবং অনুপ্রবেশ ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে নয়াদিল্লি।
এদিকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি ঘোষণা দিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দ্রুত বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। একই সময়ে ভারত আন্তর্জাতিক সীমান্ত ঘিরে চীনের তৎপরতার ওপরও কড়া নজর রাখছে।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠকে তিস্তা প্রকল্প গুরুত্ব পায়। “কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট” নামে আলোচিত এই পরিকল্পনায় নদী খনন, বাঁধ নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের মতো বড় প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
ভারতীয় বিশ্লেষকদের একাংশের দাবি, এই প্রকল্পে চীন যুক্ত হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল সরাসরি বেইজিংয়ের কৌশলগত নজরদারির আওতায় চলে যেতে পারে। এর আগে শেখ হাসিনা সরকারের সময়ে তিস্তা প্রকল্পে ভারতকে যুক্ত করার আলোচনা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতের কূটনৈতিক মহল আরও দাবি করেছে, ব্রহ্মপুত্র নদে চীনের একাধিক বাঁধ নির্মাণ ইতোমধ্যেই আঞ্চলিক জলনিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। মেকং নদীর উদাহরণ টেনে বলা হয়েছে, চীনের বাঁধ প্রকল্পের কারণে ভাটির দেশগুলোতে পানির প্রবাহ কমে যাওয়ার অভিযোগ রয়েছে।
ভারতীয় মহলের আশঙ্কা, ভবিষ্যতে ব্রহ্মপুত্রের পানিপ্রবাহ নিয়ন্ত্রণকে চীন কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করতে পারে, যা আসাম, অরুণাচল প্রদেশ ও বাংলাদেশে বড় ধরনের বন্যা বা জলসংকটের ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই কিছু বিশ্লেষক একে সম্ভাব্য ‘পানিবোমা’ হিসেবেও উল্লেখ করছেন।
একইসঙ্গে ভারত দাবি করেছে, আঞ্চলিক নিরাপত্তা ও নদীনির্ভর স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে চীনের সঙ্গে বড় অবকাঠামোগত সহযোগিতার আগে দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক প্রভাব বিবেচনার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।