চাকরির খবর
এসএসসি পাসে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে চাকরি

এসএসসি পাস প্রার্থীদের জন্য চাকরির সুযোগ দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মেকানিক পদে জনবল নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াও এই পদে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেকানিক
পদসংখ্যা: নির্ধারিত নয়
এই পদে আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। পাশাপাশি উৎপাদন যন্ত্রপাতির ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রাথমিক দক্ষতা থাকতে হবে। তবে এ পদে কাজের পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল হবে গাজীপুরে প্রতিষ্ঠানের অফিস বা কারখানায়। কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩২ বছরের মধ্যে।
বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ–সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লাভের অংশ, ওভারটাইম ভাতা, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস এবং প্রতি বছর বেতন বৃদ্ধি।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ ২০২৬।
সম্পর্কিত
জনপ্রিয়
চাকরির খবর থেকে আরও পড়ুন
ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ
বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ‘ম্যানেজার, ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অ্যাপেক্সে চাকরির বিজ্ঞপ্তি, বয়স ২৬-৩২ হলেই আবেদন
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু
সমন্বিতভাবে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজিবিতে সিপাহী নিয়োগ ২০২৬: নারী-পুরুষ উভয়ের জন্য আবেদন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।


.jpg)






