Ad

বেলজিয়ান মডেলের প্রেমে এমবাপ্পে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
MBAPPE---MODEL---FOOTBALL.jpg1_original_1670923047
Durbin News

ফ্রান্স ফুটবল দলের অন্যতম ভরসা কিলিয়ান এমবাপ্পে। দুই পায়ের জাদুতে এই বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম তারকা বনে গেছেন। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা এনে দেওয়ার পথে টগবগে তারুন্যের পতাকা উড়িয়েছেন তিনি। তার পায়ে ভর করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে। চলতি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত হয়েছে ফ্রান্সের। ফাইনালে যেতে তাদের টপকাতে হবে এবারের বিশ্বকাপের চমক মরক্কো বাধা। ইতোমধ্যে টুর্নামেন্টে ৫ গোল করে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হয়ে আছেন এমবাপ্পে।মাঠের মতো মাঠের বাইরেও দারুণ আলোচিত এই ফুটবলার। খেলার বাইরের কাণ্ড-কীর্তি নিয়ে নিয়মিতই হচ্ছেন খবরের শিরোনাম। এবারের বিশ্বকাপেই যেমন ইংল্যান্ডের হয়ে পেনাল্টি মিস করা হ্যারি কেইনকে নিয়ে হাস্য রসিকতায় মেতে উঠেন তিনি। তবে ব্যক্তি জীবনে নিজের প্রেম নিয়েও সংবাদ মাধ্যমের আগ্রহের কারণ হয়েছেন। গুঞ্জন উঠেছে ইউরোপের অন্যতম জনপ্রিয় মডেল রোজ বেরট্রামের সাথে চুটিয়ে প্রেম করছেন এমবাপ্পে। ২৩ বছর বয়সী তারকা ফুটবলার প্রেমে মজেছেন বেলজিয়ামের এই মডেলের। রোজ বেরট্রাম বয়সে এমবাপ্পের ৫ বছরের বড়। ২৮ বছর বয়সী এই মডেলের জন্ম বেলজিয়ামে, পৈতৃক নিবাস অবশ্য স্কটল্যান্ডে। অন্যদিকে তার মা পর্তুগিজ। খুব কম বয়সেই মডেল হিসেবে খ্যাতি কুড়িয়েছেন রোজ বেরট্রাম। ১৮ বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, ইউরোপের অন্যতম জনপ্রিয় মডেলে পরিণত হয়েছেন। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করে প্রায় এক কোটি মানুষ। গত মে মাসে ফ্রান্সের কানে একটি প্রমোদতরিতে রোজ ও এমবাপ্পেকে একসাথে দেখা যায়। এরপরই দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারকাদের ক্ষেত্রে যেমনটা হয়, সেই ধারা মেনে দুজনের কেউই প্রেমের কথা স্বীকার করেননি। তবে ফুটবলারের সাথে এর আগেও প্রেম করেছন রোজ। ক্লাব ফুটবলে এমবাপ্পের দল পিএসজির এক ডাচ ফুটবলারের সাথে প্রেমে জড়ান এই মডেল। যে কারণে এমবাপ্পের সাথে সম্পর্কের বিষয়টিকে স্বাভাবিক আর সত্য বলেই ধরে নিচ্ছে ভক্ত, সমর্থকরা।অথচ কয়েক মাস আগে জানা গিয়েছিল ভিন্ন তথ্য। প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে জায়গা পাওয়া ইনেস রাউয়ের সাথে এমবাপ্পের প্রেম চলছিল। দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে কিছু দিন আগেও। ইনেস রাউ ছেলে হিসেবে জন্ম নিলেও পরে লিঙ্গ পরিবর্তন করে নারী হয়েছেন। ৩২ বছর বয়সী ইনেস রাউ ১৬ বছর বয়সে লিঙ্গ পরিবর্তন করেন। ২৪ বছর বয়স পর্যন্ত এই সত্য অবশ্য গোপন ছিল।নিজের আত্মিজীবনী 'ওম্যান' এ বিষয়গুলো তুলে ধরেন ফরাসি এই মডেল। এমবাপ্পে-ইনেস দুজনেই অবশ্য নিজেদের প্রেমের বিষয়টি এড়িয়ে গেছেন। যদিও বিলাসবহুল ইয়টে তাদের একান্ত সময় কাটানোর কিছু ছবি ঠিকই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। যেখানে এমবাপ্পের কোলে দেখা যায় ইনেসকে। এর আগে দুজনকে প্রথম দেখা যায় কানের ফিল্ম ফেস্টিভ্যালে। এবার সেই আলোচনা চলতে চলতেই ফরাসি ফুটবলারের নতুন প্রেমের গুঞ্জন। এমবাপ্পের সাবেক প্রেমিকাদের ব্যাপারে খোঁজ নিলে অবশ্য একটা মিল পাওয়া যায়। তার সব প্রেমিকাই বিনোদনের সাথে জড়িত। যাদের মধ্যে ফরাসি অভিনেত্রী এমা স্মেট ও সাবেক মিস ফ্রান্স এলিসিয়া এইলসও রয়েছেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad