

ইফতারে অস্বাস্থ্যকর খাবার খেলে পেটের সমস্যা ও গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে। তাই সারা দিন রোজা রাখার পর এমন খাবার খাওয়া উচিত, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এজন্য একজন ব্যক্তির জীবনধারা, বয়স ও বিদ্যমান রোগ অনুযায়ী ব্যক্তিনির্ভর খাদ্য পরিকল্পনা তৈরি করা উচিত।
অনেকে খেজুর দিয়ে ইফতার শুরু করেন। এতে থাকে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক এবং বিভিন্ন ভিটামিন। খেজুর শরীরে শক্তি দেয়, হিমোগ্লোবিন বৃদ্ধি করে এবং হজমে সহায়তা করে।
পানিশূন্যতা রোধ ও বিপাকক্রিয়ার জন্য শরবতও নেওয়া যেতে পারে। শরবতে ইসবগুল, তোকমা, কাঁচা আম বা তেঁতুল মিশিয়ে খাওয়া যায়। লেবুর তৈরি শরবত বা ডাবের পানি গ্রহণও উপকারী। তবে ডায়াবেটিস রোগীর জন্য চিনি, গুড় বা মধু বাদ দেওয়া উচিত। বিকল্প হিসেবে পরিমাণমতো সুস্বাদু স্বাস্থকর চিনি ব্যবহার করা যেতে পারে।
শর্করা সমৃদ্ধ খাবারের পরিবর্তে আমিষ ও ভালো মানের চর্বি সমৃদ্ধ খাবার খাওয়া পেট ভরাতে ভালো ভূমিকা রাখে। শর্করা গ্রহণের জন্য মুড়ি, চিড়া, পপকর্ন বা খই সীমিত পরিমাণে গ্রহণ করা যেতে পারে।
বিশেষ কিছু ক্ষেত্রে, যেমন ডায়াবেটিস, কিডনির সমস্যা, উচ্চ ইউরিক অ্যাসিড থাকলে ডাল ও ডালজাত খাবারের পরিবর্তে মুড়ি, চিড়া, চালের গুঁড়া বা অ্যারারুটের তৈরি সমুচা, শিঙাড়া, আলুপুরি বা আলুর চপ খাওয়া যেতে পারে।
ওজনের সমস্যা বা আলসার, গ্যাসট্রাইটিস থাকলে ডুবোতেলে ভাজা ও ঝালযুক্ত খাবার কম খেতে হবে। পরিবর্তে কম ক্যালরিযুক্ত বা কম তেলে রান্না করা খাবার গ্রহণ করা উচিত।
গর্ভাবস্থায় রোজা রাখলে অবশ্যই গর্ভকালীন খাদ্য ব্যবস্থাপত্র অনুযায়ী খাবার নির্বাচন করতে হবে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ইফতারের পরিমাণ অন্যান্য সময়ে রাতের খাবারের সমপরিমাণ হওয়া উচিত, নইলে হাইপোগ্লাইসেমিয়ার আশঙ্কা থাকে।
ইফতার ধাপে ধাপে গ্রহণ করা ভালো। প্রথম ধাপে পানি ও খেজুর, দ্বিতীয় ধাপে বিভিন্ন ধরনের পানীয় এবং পরবর্তী ধাপে অন্যান্য খাবার।
লেখক: বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সিজিএইচআর বিভাগের সিনিয়র নিউট্রিশন অফিসার এবং মনোয়ারা হাসপাতালের বাংলাদেশ হাই রিস্ক প্রেগনেন্সি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের ক্লিনিক্যাল নিউট্রিশন কনসালট্যান্ট
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।