

অস্ট্রেলিয়ায় সানস্ক্রিনের কার্যকারিতা নিয়ে সাম্প্রতিক এক বিতর্ক বিশ্বজুড়ে ভোক্তাদের মধ্যে নতুন করে সচেতনতা তৈরি করেছে। দেশটির ভোক্তা অধিকার সংস্থা চয়েস (Choice)-এর এক অনুসন্ধানে দাবি করা হয়েছে, পরীক্ষায় ২০টি জনপ্রিয় সানস্ক্রিনের মধ্যে ১৬টিই তাদের লেবেলে উল্লেখ করা এসপিএফ (SPF) সুরক্ষা দিতে পারেনি। এ ঘটনার পর বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ ভোক্তাদের মধ্যেও প্রশ্ন উঠেছে, কোনো সানস্ক্রিনের গায়ে SPF 50 লেখা থাকলেই সেটি প্রত্যাশিত সুরক্ষা নিশ্চিত করে কি না।
অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম স্কিন ক্যান্সারপ্রবণ দেশ। সেখানে প্রতি বছর প্রায় ২ হাজার মানুষ স্কিন ক্যান্সার ও মেলানোমায় মারা যান। ধারণা করা হয়, প্রতি তিনজন অস্ট্রেলিয়ানের মধ্যে প্রায় দুজনকে জীবনের কোনো না কোনো সময়ে স্কিন ক্যান্সারের জন্য অস্ত্রোপচার করাতে হয়। এমন একটি দেশে, যেখানে সানস্ক্রিন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ, সেখানে ২০২৫ সালের মাঝামাঝি সময়ের এই বিতর্ক বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়।
চয়েস-এর অনুসন্ধানে সবচেয়ে বেশি আলোচিত হয় SPF 50+ হিসেবে বাজারজাত একটি সানস্ক্রিন। পরীক্ষায় সেটির কার্যকারিতা প্রায় SPF 4-এর সমতুল্য পাওয়া গেছে বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট ব্র্যান্ড এ ফলাফলের সঙ্গে দ্বিমত প্রকাশ করলেও পণ্যটি বাজার থেকে প্রত্যাহার করা হয়। পরে অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (TGA) একই ধরনের সানস্ক্রিনের বিভিন্ন পরীক্ষাগারের ফলাফলে বড় ধরনের পার্থক্যের কারণ অনুসন্ধান শুরু করে।
এই ঘটনা বাংলাদেশের ভোক্তাদের মাঝেও একটি প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অনেকের বিশ্বাস, আমদানি করা স্কিনকেয়ার পণ্য স্থানীয়ভাবে তৈরি পণ্যের তুলনায় বেশি নির্ভরযোগ্য। তবে অস্ট্রেলিয়ার এই বিতর্ক দেখিয়েছে, পরিচিত ব্র্যান্ডের নাম থাকলেই একটি পণ্যের কার্যকারিতা নিশ্চিত হয় না। দেশি কিংবা বিদেশি, যে কোনো সানস্ক্রিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটি লেবেলে উল্লেখ করা সুরক্ষা বাস্তবেও দিতে সক্ষম কি না।
ক্রমবর্ধমান তাপমাত্রা এবং অতিবেগুনি (UV) রশ্মির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ায় বাংলাদেশেও প্রতিদিন সানস্ক্রিন ব্যবহারের প্রবণতা বাড়ছে। তবে দেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় অনেক ব্যবহারকারী সানস্ক্রিন এড়িয়ে চলেন। কারণ অনেক পণ্য ব্যবহারের পর ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা চিটচিটে অনুভূত হয়, আবার কিছু পণ্যে ত্বকে সাদা আস্তরণ বা হোয়াইট কাস্ট দেখা যায়। অন্য দেশের জলবায়ুর জন্য তৈরি অনেক ফর্মুলা বাংলাদেশের আবহাওয়ায় আরামদায়ক নাও হতে পারে। ফলে একটি সানস্ক্রিনের কার্যকারিতা নির্ভর করে সেটি নিয়মিত ব্যবহার করা সম্ভব হচ্ছে কি না, তার ওপরও।
সানস্ক্রিন নির্বাচন করতে হলে প্রথমেই এর লেবেলের তথ্য বোঝা প্রয়োজন। SPF (Sun Protection Factor) মূলত UVB রশ্মির বিরুদ্ধে সুরক্ষার মাত্রা নির্দেশ করে, যা সানবার্নের জন্য দায়ী। সঠিকভাবে ব্যবহার করলে একটি SPF 50 সানস্ক্রিন প্রায় ৯৮ শতাংশ UVB রশ্মি প্রতিরোধ করতে পারে। অন্যদিকে PA রেটিং নির্দেশ করে UVA রশ্মির বিরুদ্ধে সুরক্ষা, যা ত্বকের গভীরে প্রবেশ করে ট্যানিং, পিগমেন্টেশন এবং অকাল বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত। এ দুটি রেটিং একত্রে একটি সানস্ক্রিনের সামগ্রিক সুরক্ষা সম্পর্কে ধারণা দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, সানস্ক্রিনের কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রেও বিভিন্ন পদ্ধতি রয়েছে। ইন-ভিভো (In-vivo) পরীক্ষায় মানব স্বেচ্ছাসেবকের ত্বকে পণ্য ব্যবহার করে নিয়ন্ত্রিত UV রশ্মির মাধ্যমে কার্যকারিতা পরিমাপ করা হয়। অধিকাংশ নিয়ন্ত্রক সংস্থা এই পদ্ধতিকে মানদণ্ড হিসেবে বিবেচনা করে। অন্যদিকে ইন-ভিট্রো (In-vitro) পরীক্ষায় স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে পরীক্ষাগারে সানস্ক্রিনের একটি স্তরের মধ্য দিয়ে UV রশ্মি প্রবেশের মাত্রা পরিমাপ করা হয়। এ পদ্ধতি দ্রুত এবং কম ব্যয়বহুল হলেও বিভিন্ন পরীক্ষাগারে ফলাফলে পার্থক্য দেখা দিতে পারে। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থাগুলো বর্তমানে সেই পার্থক্যের কারণ খতিয়ে দেখছে।
এ কারণে ভোক্তাদের এমন ব্র্যান্ড বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যারা তাদের পরীক্ষার পদ্ধতি, পরীক্ষাগারের নাম এবং পরীক্ষার ফলাফল সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশ করে।
বিশ্বব্যাপী সানস্ক্রিনের কার্যকারিতা নিয়ে নজরদারি বাড়ার পর বাংলাদেশের কিছু স্কিনকেয়ার ব্র্যান্ডও স্বাধীন পরীক্ষার মাধ্যমে তাদের পণ্যের কার্যকারিতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে স্কিন ক্যাফে তাদের 'স্কিন ক্যাফে সানস্ক্রিন SPF 50 PA+++ উইথ ভিটামিন সি' পণ্যটি তৃতীয় পক্ষের পরীক্ষার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO/IEC 17025:2017 মানসম্পন্ন ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরি লিমিটেডে জমা দেয়।
কোম্পানির প্রকাশিত ANA-240724002/1 নম্বরের পরীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে পরিচালিত পরীক্ষায় ল্যাবভিত্তিক UV স্পেকট্রোফটোমেট্রি পদ্ধতিতে সানস্ক্রিনটির SPF মান ৫২.৫১ পাওয়া গেছে, যা পণ্যের লেবেলে উল্লেখ করা SPF 50-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোম্পানির ভাষ্য, পরীক্ষায় সামান্য বেশি SPF পাওয়া মানে পণ্যটি দাবির চেয়ে বেশি কার্যকর নয়। এসপিএফ পরীক্ষায় এ ধরনের সীমিত পার্থক্য স্বাভাবিক বলে বিবেচিত হয় এবং এটি মূল দাবির যথার্থতাই নির্দেশ করে।
স্থানীয়ভাবে পরীক্ষা করানোর এ উদ্যোগ আরেকটি বিষয়ও সামনে এনেছে। একটি সানস্ক্রিনের কার্যকারিতা পরীক্ষাগারের ফলাফলের পাশাপাশি ব্যবহারকারীর দৈনন্দিন ব্যবহারের ওপরও নির্ভর করে। বাংলাদেশের আবহাওয়ার উপযোগী ফর্মুলেশন ও স্থানীয় পরিবেশে পরীক্ষার মাধ্যমে এমন পণ্য তৈরি হলে পরীক্ষার ফলাফল এবং বাস্তব ব্যবহারের অভিজ্ঞতার মধ্যে ব্যবধান কমানো সম্ভব হতে পারে।
তবে কোনো একটি পরীক্ষার ফলকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। একটি স্বাধীন পরীক্ষার প্রতিবেদন ভোক্তার আস্থা তৈরির গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও, সেটিই শেষ কথা নয়। একজন ভোক্তার অধিকার রয়েছে জানতে চাওয়ার, কোন পদ্ধতিতে, কখন এবং কোন প্রতিষ্ঠানে পণ্যটির পরীক্ষা করা হয়েছে। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক বিতর্ক আবারও মনে করিয়ে দিয়েছে, আকর্ষণীয় মোড়ক কিংবা উচ্চ SPF-এর দাবি দিয়ে একটি সানস্ক্রিনের কার্যকারিতা নিশ্চিত করা যায় না। দেশি বা বিদেশি, প্রতিটি ব্র্যান্ডের ক্ষেত্রেই পরীক্ষার স্বচ্ছতা এবং প্রমাণভিত্তিক তথ্য নিশ্চিত করা প্রয়োজন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।