.jpg&w=3840&q=75)

রমজান এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় এক মজার ‘যুদ্ধ’ ইফতারের মুড়িতে জিলাপি মেশানো হবে কি হবে না। একপক্ষে ‘কট্টরপন্থী’ ভোজনরসিকরা, যাদের মতে পেঁয়াজু-বেগুনি-ছোলা-মুড়ির সঙ্গে জিলাপির মিলন অমৃতসমান। অন্যপক্ষে ‘বিশুদ্ধবাদী’রা, যাদের চোখে ঝাল-নোনতা মুড়িতে মিষ্টি জিলাপি মাখানো একেবারেই ‘ফুড ক্রাইম’।
বাঙালির ইফতার মানেই বড় একটি বাটিতে মুড়ির সঙ্গে নানা উপকরণের সমাহার ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, শসা, টমেটো, ধনেপাতা আর সরিষার তেলের সুবাসে তৈরি এক বিশেষ স্বাদ। এই ‘মুড়িমাখা’ অনেকের কাছে যেন এক ধরনের শিল্প।
বিতর্কের শুরু তখনই, যখন কেউ সেই বাটিতে ভেঙে দেয় কয়েক টুকরো জিলাপি। কেউ এটাকে স্বাদের নতুন মাত্রা বলে স্বাগত জানায়, আবার কেউ বিস্মিত হয়ে বলে ওঠে, “আমার মুড়িতে জিলাপি কেন?” এখান থেকেই শুরু হয় অম্ল-মধুর বিতর্ক, যা বছর ঘুরে প্রতি রমজানেই ফিরে আসে।
জিলাপির ইতিহাস মুঘল আমল পর্যন্ত বিস্তৃত। তবে মুড়ির সঙ্গে জিলাপি মেশানোর রীতি এসেছে পুরান ঢাকার ইফতার সংস্কৃতি থেকে এমন ধারণা অনেকের। চকবাজারের ইফতারে ঘিয়ে ভাজা বা শাহী জিলাপি মুড়ির সঙ্গে খাওয়ার চল বহু বছরের।
অনেক ভোজনরসিকের মতে, ছোলার ঝাল, লেবুর টক আর জিলাপির মিষ্টি মিলিয়ে তৈরি হয় এক অদ্ভুত ভারসাম্য। উত্তরের কিছু অঞ্চলে সরাসরি জিলাপি না মাখালেও ‘বুন্দিয়া’ দিয়ে মুড়ি খাওয়ার রেওয়াজ রয়েছে। ফলে নোনতা-মিষ্টির এই মিশেল তাদের কাছে অচেনা নয়।
ফেসবুক ও ইনস্টাগ্রামে গত কয়েক বছরে জিলাপি-মুড়ি বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। ২০১৯-২০২০ সালের দিকে “ইফতারে মুড়িতে জিলাপি মাখানো বন্ধ চাই” এবং পাল্টা “মুড়িতে জিলাপি মাখানো নিয়ে মারামারি চাই” এমন হাস্যরসাত্মক ইভেন্টও দেখা গেছে।
মিম পেজ ও কনটেন্ট ক্রিয়েটররা একে ‘সিভিল ওয়ার’ হিসেবে উপস্থাপন করেছেন। কেউ এটিকে ‘জগাখিচুড়ি’ বলেন, কেউ আবার এটাকে ‘স্বাদের বৈচিত্র্য’ বলে আখ্যা দেন।
মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী নিয়ামুতুল ইসলাম শান্ত বলেন, মুড়ির সঙ্গে জিলাপি খাওয়া স্বাদের অপমান। ঝালের সঙ্গে মিষ্টির কোনো সামঞ্জস্য নেই।” অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসফিরাত ওমর বলেন, “মুড়িতে জিলাপি দিলে সব ধরনের স্বাদ পাওয়া যায়। যারা বিপক্ষে, তারা আসলে মজা বোঝে না। বেসরকারি চাকরিজীবী আবু হেনা তাসমেরিও বলেন, “ঝালের সঙ্গে একটু মিষ্টি দিলে স্বাদটা অন্যরকম হয়।
স্বাদ নিয়ে বিতর্ক থাকলেও স্বাস্থ্যগত বিষয়টি গুরুত্বপূর্ণ। ঢাকা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ফেরদৌস রাসেল বলেন, “ইফতারে অতিরিক্ত তেলেভাজা ও মিষ্টি খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। অনেক সময় অস্বাস্থ্যকর তেলে ভাজা খাবার খোলা অবস্থায় বিক্রি হয়। এতে অ্যাসিডিটি, বদহজম ও পেটের সমস্যা হতে পারে।”
জিলাপি-মুড়ি বিতর্ক আসলে এক ধরনের ‘নিরাপদ বিতর্ক’। ধর্ম বা রাজনীতির মতো স্পর্শকাতর বিষয় নয়, বরং রুচির পার্থক্য নিয়ে মজার তর্ক। কারও কাছে এটি স্বাদের বিস্ময়, কারও কাছে অরুচিকর।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।