.jpg&w=3840&q=75)

ছোট–বড় সবারই প্রিয় খাবার ডিম। সকালের নাশতা হোক কিংবা ডায়েট চার্ট ডিম প্রায় সবার তালিকায় থাকে। তবে ওজন কমানো বা মাংসপেশি গড়ার কথা উঠলেই একটি প্রশ্ন ঘুরেফিরে আসে ডিমের কুসুম খাব, নাকি শুধু সাদা অংশই যথেষ্ট? অনেকেই কোলেস্টেরলের ভয়েই কুসুম ফেলে দেন। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, পুরো বিষয়টা এতটা সরল নয়।
পুষ্টিবিদদের মতে, প্রোটিনের দিক থেকে ডিমের সাদা অংশ নিঃসন্দেহে এগিয়ে। একটি ডিমের সাদা অংশে প্রায় ৩ দশমিক ৬ গ্রাম প্রোটিন থাকে, যা মোট প্রোটিনের প্রায় ৬০ শতাংশ। এ কারণেই জিমে যাওয়া বা শরীরচর্চা করা মানুষদের মধ্যে ডিমের সাদা অংশ খাওয়ার প্রবণতা বেশি।
ডিমের সাদা অংশে ফ্যাট প্রায় নেই বললেই চলে। ফলে এতে ক্যালোরিও কম। এটি মাংসপেশির ক্ষয় রোধ, রিপেয়ার এবং বৃদ্ধিতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান বা লো-ফ্যাট ডায়েট মেনে চলেন, তাঁদের জন্য ডিমের সাদা অংশ বেশ উপযোগী।
অন্যদিকে আকারে ছোট হলেও ডিমের কুসুম পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন এ, ডি, ই ও কে যেগুলো শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কুসুমে থাকে আয়রন, জিঙ্ক, ক্যালশিয়াম ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এসব উপাদান মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, চোখের স্বাস্থ্য ভালো রাখে, হাড় মজবুত করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
ডিমের কুসুম নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ কোলেস্টেরল। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সুস্থ মানুষের ক্ষেত্রে সীমিত পরিমাণে কুসুম খাওয়া ক্ষতিকর নয়। বিশেষজ্ঞরা বলছেন, কোলেস্টেরল বাড়ার পেছনে মূল ভূমিকা রাখে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অস্বাস্থ্যকর জীবনযাপন। সাধারণভাবে দিনে এক বা দুইটি ডিম খেলে সুস্থ মানুষের তেমন কোনো ঝুঁকি নেই।
পুষ্টিবিদদের পরামর্শ হলো যদি লক্ষ্য হয় শুধু প্রোটিন নেওয়া বা দ্রুত ওজন কমানো, তাহলে ডিমের সাদা অংশ ভালো বিকল্প। কিন্তু শরীরের সামগ্রিক পুষ্টির কথা ভাবলে পুরো ডিম খাওয়াই বেশি উপকারী। যাঁদের কোলেস্টেরল বা হৃদরোগজনিত সমস্যা আছে, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়া উচিত।
সব মিলিয়ে বলা যায়, ডিমের সাদা অংশ প্রোটিনের চমৎকার উৎস, আর কুসুম হলো পুষ্টির ভাণ্ডার। এই দুই অংশ একসঙ্গেই ডিমকে প্রকৃত অর্থে একটি ‘সুপারফুড’ বানিয়েছে। বিশেষ কোনো শারীরিক সমস্যা না থাকলে দিনে এক বা দুইটি সম্পূর্ণ ডিম খাওয়াই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।