.webp&w=3840&q=75)

পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে অভিনব আর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, কোনো আমিরাতি কর্মী বিয়ে করলে পাবেন মোটা অঙ্কের আর্থিক অনুদান, আর বিয়ের পর সন্তান জন্ম দিলে সেই অর্থের পরিমাণ হবে দ্বিগুণ।
দুবাইভিত্তিক আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। তিনি জানান, তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ের সিদ্ধান্ত নিলে তাকে এককালীন ৫০ হাজার দিরহাম দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমান।
এতেই শেষ নয়। বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে যদি ওই দম্পতির সন্তান জন্ম নেয়, তাহলে অনুদানের পরিমাণ দ্বিগুণ করে ১ লাখ দিরহাম দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩২ লাখ টাকা।
এই উদ্যোগের ব্যাখ্যায় খালাফ আল হাবতুর বলেন, বিয়ে ও পরিবার গঠন কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। একটি শক্তিশালী রাষ্ট্র ও স্থিতিশীল সমাজ গড়তে সুদৃঢ় পারিবারিক কাঠামোর বিকল্প নেই।
তিনি আরও বলেন, সরকার বিভিন্নভাবে যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করতে সহায়তা করছে। তবে শুধু সরকারের ওপর নির্ভর না করে দেশের প্রতিটি সচ্ছল প্রতিষ্ঠান ও নাগরিকের উচিত এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ নেওয়া।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় এক কোটি ১৫ লাখে পৌঁছেছে। এর মধ্যে স্থানীয় আমিরাতি নাগরিকের হার মাত্র ১৫ শতাংশ। জনসংখ্যার এই ভারসাম্য রক্ষা এবং স্থানীয় নাগরিকদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকার আগে থেকেই বিভিন্ন আর্থিক সহায়তা কর্মসূচি চালু রেখেছে।
বিশেষজ্ঞদের মতে, বেসরকারি খাতে আমিরাতি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের সামাজিক সুরক্ষা জোরদার করতেই আল হাবতুর গ্রুপের এই বিশেষ বোনাস বা অনুদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: খালিজ টাইমস
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।