Ad

বিমানের চেয়েও দামি ঘড়ি গিফট পেলেন রোনালদো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
40260_Atik-6
Durbin News

এবার বিশ্বের অন্যতম দামি ঘড়ি উপহার পেলেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৮৯টি মহামূল্যবান রত্নপাথরে সাজানো এই ঘড়িটির দাম দিয়ে ছোটখাটো একটি বিমান কেনা যাবে। এমনকি বিশ্বের সবচেয়ে অভিজাত গাড়ি ব্রান্ড, 'রোলস রয়েসের' একাধিক গাড়ি কেনা যাবে শুধু এই ঘড়ির দাম দিয়ে। সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরব যাওয়ার সময় বিমান থেকে একটি ছবি পোস্ট করেন তিনি, এ সময় তার হাতে দেখা যায় মহামূল্যবান এই ঘড়িটি। বিলাসবহুল এই ঘড়ির ডিজাইনেও আছে সৌদি আরবের ছোঁয়া। দেশটির পতাকার মতোই ঘড়িটির রঙ চোখ ধাঁধানো সবুজ। তবে এই রঙ ফুটিয়ে তোলার জন্য পৃথিবীর বিরল রত্নপাথর ব্যবহার করেছে নির্মাতা প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের গনমাধ্যম ডেইলি সানের খবরে বলা হয়েছে, রোনালদোর হাতের এই ঘড়িটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের তৈরি। এটিতে ব্যবহার করা হয়েছে ৩৩৮ টি আল্ট্রা রেয়ার রত্ন পাথর। এর মাঝে রয়েছে সেভোরাইট নামের বিশেষ এক ধরণের সবুজ পাথর, যা অন্যান্য সাধারন পান্নার তুলনায় ২০০ গুন বেশি বিরল। এছাড়া সৌন্দর্য এবং স্থায়িত্বের দিক দিয়েও এগুলো পৃথিবীর অন্যতম সেরা। ঘড়িটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ফুটে উঠেছে সৌদি আরবের সংস্কৃতি। মুসলিম দেশ সৌদি আরবের পতাকার রঙ গাঢ় সবুজ। ইসলামি বিভিন্ন প্রতীকেও সবুজ রঙের ব্যবহার বহুল প্রচলিত। সম্প্রতি রোনালদোর উপহার পাওয়া ঘড়িতেও এই রঙ ফুটে উঠেছে বিশেষ ভাবে। আন্তর্জাতিক গনমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে চোখ ধাধানো সুন্দর এই ঘড়িটির দাম ৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট কোটি ২৭ লাখ টাকার বেশি। ঘড়িটি তৈরি করেছে বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান জ্যাকব এন্ড কোং। এটি তাদের তৈরি লেটেস্ট মডেলের একটি লিমিটেড এডিশন ঘড়ি। যা রোনালদোর হাতে শোভা পাচ্ছে এ বছর থেকে। রোনালদো দীর্ঘদিন ধরে জ্যাকব এন্ড কোংএর সাথে কাজ করে যাচ্ছেন। আগেও রোনালদোর জন্য সিআর সেভেন থিমে বিশেষ গড়ি তৈরি করেছে জ্যাকব এন্ড কোং। তবে সাম্প্রতিক এই ঘড়িটি সকল চমক সৃষ্টি করেছে সর্বত্র। কারণ এটির দাম একাধিক বিলাসবহুল গাড়ি থেকেও বেশি। বর্তমান বিশ্বের অন্যতম ধনী খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তির মালিক তিনি। তার মালিকানায় রয়েছে ব্যক্তিগত বিমান থেকে শুরু করে বিলাসবহুল বাড়ি এবং গাড়ির বহর। বর্তমানে ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা এই ফুটবলার অবসরের পর পর্তুগালেই সময় কাটাবেন। এজন্য কোটি কোটি টাকা খরচ করে নিজের দেশে একটি বাড়ি তৈরি করেছেন তিনি। ইতিমধ্যেই বাড়ির জন্য কর্মচারী নিয়োগ শুরু করেছেন তিনি। তার কর্মচারীদের বেতনer মোটা অংকের টাকar porimantao besh aloron feleche..সম্প্রতি জানা যায়, বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ টাকা বেতনেও বাবুর্চি খোজে পাচ্ছেন না রোনালদো। এদিকে এ বছরের শুরুতে বিশাল অংকের টাকায় সৌদি ক্লাব আল নাসেরে পাড়ি দেন সিআর সেভেন। তবে নিজের নতুন ক্লাবের হয়ে শুরুটা ভালো হয়নি তার। সৌদি আরবের মাটিতে গিয়ে নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন সৌদি অল স্টার একাদশের হয়ে, পিএসজির বিপক্ষে। সেই ম্যাচে জোড়া গোল করে দুর্দান্ত শুরুর ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। তবে এরপর নিজের ক্লাব আল নাসেরের হয়ে প্রথম ম্যাচে কোন গোল পাননি তিনি। সেই ম্যাচে আল নাসের জিতলেও পরের ম্যাচে আর রক্ষা হয়নিtar .. দ্বিতীয় ম্যাচেই হার উপহার দিয়েছেন আল নাসেরকে, সহজ সুযোগ মিস করেছেন রোনালদো।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad