Ad

দুবাইতে থাকার খরচ কেমন ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
GettyImages-1229304638
Durbin News

ধনী ও বিত্তবানদের কাছে, দুবাই এক স্বপ্নের শহর। একটু টাকা হলেই অনেকেই দুবাই শহরে ঘুরতে যান। শপিং করেন। অনেকের কাছে শহরটি এতো ভালো লাগে যে থেকেই যেতে চান। চাকরি কিংবা ব্যবসা, যে কারণেই হোক, অনেক বাংলাদেশীই আরব আমিরাতে থিতু হন ক্যারিয়ার গড়তে ও একটু উন্নত জীবন যাপন করতে। সে দেশের জীবন ব্যবস্থা বাংলাদেশের চেয়ে কয়েকগুণ উন্নত হওয়ায় নিজে থাকার পাশাপাশি পরিবার নিয়েও থাকেন অনেকে। এক্ষেত্রে বাসা কিংবা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন সামর্থবানরা। যারা একটু কম বেতনের চাকরি করেন, তাঁরা শেয়ারড ফ্ল্যাটে ভাড়া থাকেন একটু কম খরচের আশায়। মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ে থাকতে গেলে কেমন খরচ পড়ে জানা আছে আপনার? আজ জানাবো দুবাইয়ের জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য। দুবাই কিংবা শারজাহ, আরব আমিরাতের এ শহর দুটিতে বাংলাদেশ থেকে অনেকেই ফ্ল্যাট কিংবা বাসা নিয়ে ভাড়া থাকেন। দুবাইয়ের তুলনায় শারজাহ শহরে থাকার খরচ কম হওয়ায় বাংলাদেশী বেশিরভাগই শারজায় থাকেন। বাংলাদেশের মতোই দুবাইয়ে ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকেন বিল্ডিং মালিকেরা। তবে আমাদের দেশে মাসিক ভাড়ার ব্যাবস্থা থাকলেও দুবাইয়ে বাসা ভাড়া নির্ধারণ হয় বাৎসরিক ভিত্তিতে। দেশটির বিভিন্ন শহরে থাকার মতো পরিবারের সাইজ ভেদে ফ্ল্যাট পাওয়া যায়। ফ্ল্যাট যত ছোট হয়, ভাড়া তত কম হয়, আর বড় ফ্ল্যাটে ভাড়া থাকে বেশি। যারা ফ্যামিলি সহ শহরটিতে বসবাস করেন, তাঁদের বেশিরভাগই বড় ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকেন। আর যারা সিঙ্গেল পারসন হিসেবে থাকেন, অথবা শুধু স্বামী-স্ত্রী হিসেবে থাকেন তাঁরা চেষ্টা করেন কোনো ফ্ল্যাটের শেয়ারড করে থাকতে। ঠিক যেমনটা হয় আমাদের দেশে সাবলেটের ক্ষেত্রে। দুবাইয়ে দুই বেডরুম, একটি ডাইনিং, দুইটি বাথরুম ও কিচেন সহ একটি ফ্ল্যাটে থাকতে গেলে বছরে ভাড়া পরে প্রায় ৩৮ হাজার দিরহাম থেকে ৪০ হাজার দিরহাম পর্যন্ত যা বাংলাদেশী টাকায় ১১ লক্ষ ১৫ হাজার থেকে ১১ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত। মাসের হিসেব করতে গেলে প্রতি মাসেই ফ্ল্যাটটির ভাড়া বাবদ গুনতে হয় প্রায় এক লক্ষ টাকা। আর এক বেডরুম, ডাইনিং, বাথরুম ও কিচেন সহ ফ্ল্যাটের ভাড়া পড়ে বছরে ২৭ হাজার দিরহাম থেকে ৩০ হাজার দিরহাম। আর ফ্ল্যাটে রুম শেয়ার করে থাকতে গেলে প্রতি রুম বাবদ খরচ পড়ে মাসে ১৮০০ থেকে ২৫০০ দিরহাম। এছাড়াও আনুষাঙ্গিক খাতে প্রতি মাসে দুইজনের একটি পরিবারে অন্তত ১ হাজার থেকে ১২০০ দিরহাম খরচ পড়ে। আর যারা শ্রমিক কিংবা লেবার ভিসায় আরব আমিরাতে যান, তাঁদের বেশিরভাগই রুম শেয়ার করে বসবাস করেন। আমাদের দেশের মেস সিস্টেমের মতোই সেখানেও ভাড়ায় সিট পাওয়া যায়। এক্ষেত্রে এলাকা ভেদে সিট প্রতি মাসিক ভাড়া পড়ে ১০০০ থেকে ১২০০ দিরহাম যা বাংলাদেশী টাকায় প্রায় ২৯ থেকে ৩৩ হাজার টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, দুবাইয়ে থাকার খরচ বেশি হওয়ায় বাংলাদেশের কিছু তরুণ দুবাই গিয়ে ফ্ল্যাট ব্যবসা শুরু করেছে এবং লাভবান হচ্ছে। তাঁরা নির্দিষ্ট টাকা দিয়ে এক বছরের জন্য ফ্ল্যাট মালিকদের কাছ থেকে ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন, তারপর সেই ফ্ল্যাটকে মেস সিস্টেমের মতো বানিয়ে সিট ভাড়া দিচ্ছেন। এমন লাভজনক ব্যাবসায় বাংলাদেশী তরুণেরা মাসে অন্তত আয় করছেন লক্ষাধিক দিরহাম।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad