
নিজস্ব প্রতিবেদক


জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, "তিনি যদি আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে। তাঁকে জেলে যেতে হবে এবং সেই আইন নিজস্ব গতিতে চলবে।"
শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে সরকার প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী অগ্রসর হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাই একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য নিয়ে সরকারের বিবেচনা করার কিছু নেই।
বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে শেখ হাসিনা আত্মসমর্পণ করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "কোথায় এবং কীভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন, সেটি তাঁর নিজস্ব বিষয়। সেটি আমাদের ব্যাপার নয়। যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাঁকে প্রথমে জেলেই যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো কিছু বিবেচনা করার নেই।"
তিনি জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার ইতোমধ্যে ভারতকে অনুরোধ জানিয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরে এলে পরবর্তী পদক্ষেপ আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে বলেও জানান তিনি।
আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, তিনি এই বক্তব্যকে আত্মগোপনে থাকা বা দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের উৎসাহিত করার একটি রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন।
প্রতিমন্ত্রী বলেন, "আত্মসমর্পণ না করে তিনি বিদেশে বসে যে বক্তব্য দিচ্ছেন, সেগুলো রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী পালিয়ে আছেন বা আত্মগোপনে রয়েছেন, তাঁদের চাঙা করার জন্য বলা হয়েছে বলে আমি মনে করি। এ ছাড়া আমি অন্য কোনো কারণ দেখছি না।"
তিনি আরও বলেন, শেখ হাসিনা কোথায় এবং কখন আত্মসমর্পণ করবেন, সেটি সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত। তবে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখা সরকারের দায়িত্ব।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।