

চীনের সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গতিশীল হয়েছে। ভবিষ্যতে চীনের সঙ্গে প্রযুক্তি, অবকাঠামো, বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তরুণরা চীনে যাচ্ছে এবং সম্পর্ক গড়ে তুলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গতিশীল করেছে।’
বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের সময়ও আমরা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ রেখেছি।’
চীন শুধু আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমরা চীনের সঙ্গে আমাদের ভূরাজনৈতিক স্বার্থে সম্পর্ক রাখতে চাই। পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাই।’
চীনের প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অবকাঠামো নির্মাণ, সোলার এনার্জি ও গ্রিন এনার্জির ব্যবহার এবং কারিগরি শিক্ষায় চীনের সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। চীনের কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশের তরুণদের দক্ষ করে তুলতেও দেশটির সহায়তা প্রয়োজন।
তিনি আরও বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কও আরও সম্প্রসারিত হবে। দুই দেশই পারস্পরিকভাবে আমদানি-রপ্তানি বাড়াবে। আধিপত্যবিরোধী শক্তি হিসেবে চীনের নেতৃত্বও বাংলাদেশ প্রত্যাশা করে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনে ব্যবহৃত হাইস্পিড ট্রেন প্রযুক্তি ভবিষ্যতে বাংলাদেশেও কার্যকর করার বিষয়ে তারা আগ্রহী। এ প্রযুক্তির আওতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসনেও চীন সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, পারস্পরিক আস্থা, সম্মান, উন্নয়ন সহযোগিতা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। আগামী দিনে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।