
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের অধিকার সুরক্ষা এবং শালীন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে নতুন এক যাত্রা শুরু করেছে বলে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হুংবোকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সরকার শ্রম খাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত আইএলও মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে শালীন কর্মসংস্থান (ডিসেন্ট ওয়ার্ক), সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তিনি শ্রম অধিকার সুরক্ষায় আইএলওর চলমান সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন নিশ্চিত করতে সংস্থাটির সহযোগিতা আরও জোরদারের অনুরোধ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রম খাতে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি আসন্ন আইএলও গভর্নিং বডির অধিবেশনে যথাযথ স্বীকৃতি পাবে বলে সরকার আশাবাদী। পাশাপাশি আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান প্রক্রিয়া দ্রুত সমাপ্তির পথ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রম সংস্কার, শালীন কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রচেষ্টায় আইএলও সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে অর্জিত অগ্রগতি ভবিষ্যতে অন্যান্য দেশের সঙ্গে আইএলওর সম্পৃক্ততার ক্ষেত্রেও একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।