

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর কথিত বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে ঘিরে বিতর্কের মধ্যেই সামনে এসেছে নতুন তথ্য। ওই তরুণীকে নিজের ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করলেও, তার একটি বায়োডাটায় বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ১৮ বছর বয়সী মরিয়ম খাতুন তার দ্বিতীয় স্ত্রী। তার ভাষ্য, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই মরিয়মের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
তবে মরিয়ম খাতুনের একটি বায়োডাটা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ওই বায়োডাটায় তার বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ করা হয়েছে। নথিটিতে ২২ জুন গাজী নজরুল ইসলামের স্বাক্ষরও রয়েছে। অর্থাৎ, এমপির দাবি অনুযায়ী ১৭ জুন বিয়ে হয়ে থাকলে, তার পাঁচ দিন পর স্বাক্ষর করা বায়োডাটাতেও মরিয়মকে ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া স্বাক্ষরের ওপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে—‘জোর সুপারিশ করছি’। এই তথ্য সামনে আসার পর কথিত বিয়ের সময় ও নথিতে উল্লেখ করা বৈবাহিক অবস্থার মধ্যে অসঙ্গতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে গাজী নজরুল ইসলাম তার বিবৃতিতে বিয়ের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে গত ১৭ জুন। পারিবারিকভাবে আমার প্রথম স্ত্রীসহ সবার সম্মতিতে এই বিয়ে হয়েছে।’
তিনি আরও জানান, তার দ্বিতীয় স্ত্রীর নাম মোসাম্মাৎ মরিয়ম আক্তার। তার বাবার নাম মাসুম বিল্লাহ এবং তাদের বাড়ি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে। বর্তমানে তারা ঢাকায় বসবাস করছেন বলে দাবি করেন এই সংসদ সদস্য।
তবে বায়োডাটায় ‘অবিবাহিত’ উল্লেখ এবং কথিত বিয়ের তারিখের মধ্যে থাকা এই অসঙ্গতি নিয়ে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।