
দূরবীন ডেস্ক


বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের স্টোরে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ এবং বাথরুমে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সরকারি ওষুধ দেখতে পেয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে হাসপাতালটিকে দ্রুত ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন মন্ত্রী।
শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। স্বাস্থ্যখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময় দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সেই পরিস্থিতি কাটিয়ে একটি আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, স্টোর, ফার্মেসি ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় স্টোরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ এবং হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, "আমার দেশের দরিদ্র মানুষ প্রয়োজনীয় ওষুধের জন্য কষ্ট পায়। অথচ এখানে লাখ লাখ টাকার সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে আছে। এমনকি বাথরুমেও সরকারি ওষুধ পাওয়া গেছে। এটি অত্যন্ত দুঃখজনক, দায়িত্বহীনতার পরিচয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
তিনি ঘটনাস্থলেই সিভিল সার্জন, ডেপুটি ডিরেক্টর (ডিডি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। এরই অংশ হিসেবে খুব শিগগিরই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় জনগণ আরও উন্নত, আধুনিক ও বিস্তৃত চিকিৎসাসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী পাশের একটি বেসরকারি ক্লিনিকও ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাসেবার মান, রোগীসেবা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।