

রাষ্ট্রপতির পদ ছাড়ার একদিনের মাথায় আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ত্যাগ করলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর রোববার (২৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর গুলশানের নিজ বাসভবন ‘গ্রীন ভিলা’য় ফিরে যান তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের জটিল স্নায়ুরোগে ভুগছিলেন মো. সাহাবুদ্দিন। শারীরিক অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতেই গত শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি।
পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর রোববার বিকেলে রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন ছেড়ে সপরিবারে গুলশানের ব্যক্তিগত বাসভবন ‘গ্রীন ভিলা’য় পৌঁছান মো. সাহাবুদ্দিন। তার বিদায়ের মধ্য দিয়ে বঙ্গভবনে শেষ হলো দায়িত্ব পালনের একটি অধ্যায়।
এদিকে, সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। প্রায় দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশের সাংবিধানিক দায়িত্বভার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাতেই থাকবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।