

বাংলাদেশের বিচার বিভাগে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এলো সুখবর। ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এ পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (সিভিল জজ) পদে ২৫০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। তবে প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমানো বা বাড়ানো হতে পারে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল-২০১৬ অনুযায়ী ৩০ হাজার ৯৩৫ টাকা থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা বেতন পাবেন। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
আগামী ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণ করা হবে এসএসসি বা সমমানের সনদ অনুযায়ী।
নিয়োগ পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, এরপর ১,০০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং সর্বশেষ ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। প্রাথমিক পরীক্ষায় পাস নম্বর ৫০ এবং লিখিত ও মৌখিক পরীক্ষাতেও গড়ে ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
সবগুলো পরীক্ষাই ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরীক্ষা আগামী অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নির্ধারিত অনলাইন আবেদনপত্র ‘BJSC Form I’ পূরণ করে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬, দুপুর ১২টা
আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
পরীক্ষার ফি: ১,২০০ টাকা
আবেদন সম্পন্ন করার পর ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
বিচার বিভাগে সম্মানজনক ক্যারিয়ার গড়তে আগ্রহী আইন শিক্ষার্থীদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম বড় নিয়োগের সুযোগ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।