জাতীয়


মুন্সীগঞ্জে নতুন সড়ক, কমে যাচ্ছে ঢাকার দুরত্ব


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ এপ্রিল ২০২২, ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার

মুন্সীগঞ্জে নতুন সড়ক, কমে যাচ্ছে ঢাকার দুরত্ব

 উন্নত বিশ্বের সঙ্গের সাথে তাল মিলিয়ে দিন দিন উন্নত হচ্ছে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা, সেই ধারাবাহিকতায় পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্প বদলে দেবে মুন্সীগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা।এটি চালু হলে যাতায়াতে সময় কম লাগবে আর যানবাহনের গতি বাড়বে প্রায় দ্বি-গুণ। যানজট কমাতে ফরিদপুরের ভাঙ্গার আদলে করা হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চব। 


পঞ্চবটি-মুক্তারপুর সরু এই সড়কের গড় প্রশস্ততা মাত্র সাড়ে ৫ মিটার। ঢাকা নগরীর সাথে মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে যোগাযোগের প্রধান এই সড়কের গুরুত্ব দিনকে দিন বেড়েই চলছে 


মুক্তারপুরে ভারী ভারী শিল্পকারখানা সিমেন্ট কারখানা, থেকে দিনে ২৪ থেকে ৫০ মেট্রিক টন ওজনের যান চলাচল করে। কিন্তু আঁকাবাঁকা সড়কে প্রায়ই ঘটছে র্মমান্তিক দুর্ঘটনা। আর যানজট তো নিত্যদিনের সঙ্গি।


জনৈক বাসচালক বলেন, মুক্তারপুর থেকে রাজধানী ঢাকা যেতে অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। যাত্রীরা বলেন,আধা ঘণ্টা রাস্তা যেতে সেখানে এখন দুই ঘণ্টা লাগে, তাই রাস্তাটা আরও প্রশস্ত করা দরকার।

এ অবস্থায় পুরো সড়কের চেহারা বদলে দিতে নেওয়া হয়েছে আধুনিকায়ন প্রকল্প। ১০ দশমিক তিন সাত কিলোমিটার দীর্ঘ এই সড়কে দোতলা হবে ৯ দশমিক শূন্য ছয় কিলোমিটার। পঞ্চবটি মোড় হবে ভাঙ্গার আদলে। পঞ্চবটিকে কেন্দ্র করে সড়কটি ছয় লেনে উন্নীত হয়ে ৩১০ মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত হবে। এবং শীতলক্ষ্যা-৩ সেতু পর্যন্ত ৬ কিলোমিটার পথ দোতলা হবে দুই লেনে। সঙ্গে পুরনো সড়কটি উন্নীত হবে দুই লেনে। আরেকটি গোলচত্বর হবে চর সৈয়দপুরের শীতলক্ষ্যা-৩ পয়েন্টে।


এই গোলচত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ৩ দশমিক সাত পাঁচ কিলোমিটার সড়ক হবে সরাসরি চার লেন । পাঁচটি ওজন স্কেল আর টোলপ্লাজা 


প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, সড়কটি প্রায় সাড়ে দশ কিলোমিটার উন্নীত করব। তার মধ্যে পঞ্চবটি থেকে ফতুল্লা পর্যন্ত হবে ছয় লেন। এ ছাড়া পঞ্চবটি থেকে চাষারা পর্যন্তও ছয় লেন হবে।  ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান স্যানডন ও সিএসআই তিন বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ করবে।




জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।