জাতীয়
গ্লোবাল ক্রাইসিস রেসপন্স প্লাটফর্মে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্লাটফর্মে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব।
খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্লাটফর্মে যোগ দিতে আমন্ত্রণ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ আনন্দের সঙ্গে গ্রহণ করেন।
একই প্ল্যাটফর্মে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া ও সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোস ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।
অন্য নেতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী উল্লেখ করে গ্রুপটির লক্ষ্য পূরণে নিজের আত্মবিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী। গ্রুপটির উদ্দেশ্য পূরণে উচ্চ পর্যায়ের সংলাপসহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হতে প্রস্তুত রয়েছেন বলে জানান শেখ হাসিনা।
করোনা মহামারির পর চলমান ইউক্রেন যুদ্ধ, খাদ্য, জ্বালানি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করেন প্রধানমন্ত্রী।
বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখতে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।
জাতিসংঘের শান্তি রক্ষার ক্ষেত্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, জলবায়ু ইস্যু ও লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন সরকারপ্রধান।
জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য, জ্বালানি ও অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একজন ‘শেরপা’ (প্রতিনিধি) মনোনীত করতে অনুরোধ করেন।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

.jpg)


