জাতীয়
বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস-এ (দক্ষিণ সুদান) মৃত্যুবরণকারী ল্যান্স করপোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের সিএমটিডি-তে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা এবং অন্যান্য পদবির সেনাসদস্যেরা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ল্যান্স করপোরাল কফিল মজুমদার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ৬ এপ্রিল দক্ষিণ সুদানের আনমিসে মারা যান। বুধবার তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়।
সব আনুষ্ঠানিকতা শেষে সেনাসদস্যের মরদেহ অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্নের জন্য বৃহস্পতিবার আর্মি অ্যাভিয়েশন-এর হেলিকপ্টারে তাঁর নিজ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নিয়ে যাওয়া হয়।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

.jpg)


