জাতীয়


বেগুনের সাথে তাল মিলিয়ে শতক হাঁকিয়েছে শিম


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২২, ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার

বেগুনের সাথে তাল মিলিয়ে শতক হাঁকিয়েছে শিম

নুরে আলম সাইমনঃ


দেশের বাজারে নিত্যপণ্যের দাম একেবারে লাগাম ছাড়া অবস্থা। চালের দাম প্রায় এক বছরে পাইকারিতে প্রতি কেজিতে বেড়েছে ৯ টাকা আর খুচরায় কেজিতে ১২-১৩ টাকা। অন্যান্য নিত্যপণ্যের মধ্যে ডাল, তেল, পেঁয়াজ ও সব ধরনের সবজির দাম হু হু করে বেড়েই চলছে।

 

ভোক্তাদের অভিযোগ, বাজারে সব ধরনের পণ্যে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। এর ভোগান্তি পোহাচ্ছে স্বল্প আয়ের মানুষ।

 

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত সংস্থা ও কর্মকর্তারা বলছেন, প্রতিদিনই তারা অভিযান পরিচালনা করছেন। প্রতিদিন ব্যবসায়ীদের জরিমানাও করা হচ্ছে। তারপরও কাজ হচ্ছে না। বিভিন্ন অজুহাতে দাম বৃদ্ধি অব্যাহত রেখেছেন তারা।

 

অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া নিত্যপণ্যগুলোর মধ্যে বেগুন অন্যতম একটি। বিশেষ করে রমজান মাসে ইফতারে বেগুনি ব্যতীত ইফতার যেন জমেই না। তাই রমজান এলেই বেগুনের কেজি শতক হাকায়। কিন্তু, এবার বেগুনের সঙ্গে তাল মিলিয়ে শতক হাঁকাল শিমও। এই দুই সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। বর্তমান বাজারে ৪০ টাকার নিচে যেকোন ধরনের সবজি খুঁজে পাওয়াই মুশকিল।

 

শুক্রবার (১৫ এপ্রিল) কারওয়ান বাজারে বাজার করতে আসে ইমতিয়াজ । এ প্রসঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, যে বেগুনের দাম রমজানের পূর্বে মাত্র ২০-৪০ টাকায় কিনতে পারতাম, সেই বেগুন আমাদেরকে এখন ১০০ টাকায় কিনতে হচ্ছে। এটা আমাদের জন্য অনেক কষ্টকর। কোথায় যাবো আমরা ?

 

কেন বেগুন বা শিমের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পাচ্ছে ?

এমন প্রশ্নের জবাবে এক কাঁচাবাজার ব্যবসায়ী জানান, রমজানে বেগুনের অনেক চাহিদা। সে অনুযায়ী আমরা ক্রেতাদের চাহিদার যোগাদ দিতে পারি না। এছাড়া পণ্য আনতে রাস্তায় রাস্তায় অতিরিক্ত খাতে টাকা দিতে হয় আমাদের তাই এমন দাম। এ সময় রোজার পর বেগুনের দাম কমে যাবে বলেও আশা প্রকাশ করেন ওই ব্যবসায়ী।

 

তবে এবারের রমজানে বেগুনের দামের পাশাপাশি ভিন্ন চিত্র দেখা যাচ্ছে শিমের দামে। ৬০ টাকার শিম বিক্রি হচ্ছে এখন ১০০ থেকে ১২০ টাকায়।

 

শিমের এমন দাম হওয়ার কারণ কি ?

জানতে চাইলে ইমরান নামের এক ব্যবসায়ী জানান, শিমের মৌসুম শেষ হয়ে গেছে। এখন বাজারে যে শিম আসছে তা বিশেষ ভাবে চাষ করা। এই শিম বাজারে সরবরাহ কম থাকায় দাম বেশি।

 

এছাড়া, শশা কেজি প্রতি ২০-৩০ টাকা দাম কমে এখন বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা দরে। শসার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য সবজি। পটল ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। পাকা টমেটো ৩০ থেকে ৪০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি, কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। করলার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।

 

সবজির দাম কবে নাগাদ কমতে পারে?

এ প্রসঙ্গে এক ব্যবসায়ী জানায়, স্বাভাবিকভাবেই বাজারে সরবরাহ কম। এটাই এখন সবজির দাম বেশি হওয়ায় মূল কারণ। তবে শীতের সবজি না আসা পর্যন্ত এমন দামেই সবজি কিনে খেতে হবে।

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।