জাতীয়


বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের নাবিকরা নিরাপদে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ এপ্রিল ২০২২, ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের নাবিকরা নিরাপদে

বঙ্গোপসাগরের ভাসানচর উপকূলে শনিবার সকালে লাইটার জাহাজ ‌‘সজল তন্ময়-২’ ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ থাকা জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়েছে। 


সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হলেও নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়েছে।


শনিবার বিকাল ৩টার দিকে কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। 


তিনি বলেন, ভাসানচর উপকূলে শনিবার সকালে লাইটার জাহাজ ‌‘সজল তন্ময়-২’ ডুবে যায়। এতে ১১ জন নাবিক ছিলেন। অভিযান চালিয়ে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা নাবিকদের ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেয়া হয়েছে। 


এর আগে শনিবার সকালে কয়লা বোঝাই জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গোপসাগরের ভাসানচর উপকূলে ডুবে যায়।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।