জাতীয়
দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারালো অটোরিকশা চালক
কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম স্বপন মিয়া (৪০)। মরদেহের পাশ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) ভোরে জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর এলাকার ভৈরব-কিশোরগঞ্জ সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপন উপজেলার শিবপুর-কান্দাপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সেহেরি খেয়ে অটোরিকশা নিয়ে বের হন স্বপন। যাত্রী নিয়ে তার ভৈরব যাওয়ার কথা ছিল। পরে ভৈরব-কিশোরগঞ্জ সড়কে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
কেন স্বপনকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

.jpg)


