জাতীয়


নিউমার্কেটে এ্যাম্বুলেন্স ভেঙ্গেছে তৃতীয় পক্ষের লোক!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ এপ্রিল ২০২২, ০৫:৩২ অপরাহ্ন, বুধবার

নিউমার্কেটে এ্যাম্বুলেন্স ভেঙ্গেছে তৃতীয় পক্ষের লোক!

গতকাল সাম্প্রতিক সময়ের ভয়ংকর এক সংঘাত দেখেছে দেশবাসী। ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে এক রক্তক্ষয়ী লড়াই হয় একদমই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। আগুন দেওয়া হয়েছিল দোকানপাট, মোটরসাইকেলে। চালানো হয়েছিল ব্যপক ভাংচুর। রেহাই পায়নি রোগীবাহী এ্যাম্বুলেন্সও।


এবার এ্যাম্বুলেন্স ভাংচুরের ঘটনা নিয়ে এক অদ্ভুত বিবৃতি দিয়েছে দোকান মালিক সমিতি। সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন

নিউমার্কেট এলাকায় মারামারি চলাকালীন সময়ে এ্যাম্বুলেন্সে যে হামলা হয় সেই ঘটনায় নিউমার্কেটের কোন ব্যবসায়ী বা কর্মচারী জড়িত ছিল না। 


এই কথা জানিয়ে তিনি বলেছেন ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে।


বুধবার (২০এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন আরও বলেন, এই ধরণের কাজ ব্যবসায়ীরা করে না। এটা তৃতীয় পক্ষের লোকেদের কাজ। এক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। এদের ধরুন। ব্যবস্থা নিন।


সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।