
পিতার কাঁধে সন্তানের লাশ সবসময়ই ভারী। আর তা যদি আচমকা হয় তবে কষ্টের পরিমাণও আকাশচুম্বী হবে এটাই স্বাভাবিক। বুধবার নিহত নাহিদের বাবা আহাজারী ভারী হয়ে উঠে ঢাকা মেডিকেল হাসপাতাল প্রাঙ্গন।
মঙ্গলবার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের সংঘর্ষের বলি হতে হয় কামরাঙ্গীচরের নাহিদ হাসান। সন্তান হারিয়ে পাগলের মতো বিলাপ করছেন নাহিদের বাবা। কখনো বাবা বলে চিৎকার দিয়ে উঠছেন আৎতকে উঠছেন। অশ্রু জড়িত কন্ঠে বলছেন, ‘আমার কর্মঠ ছেলে কাজের জন্য ঘুরে , কখনো মারামারি করে না। ওরে কে মারলো ? কেন মারলো? আমি কার কাছে যাবো, কিভাবে মামলা করবো?
বাবার করা আহাজারির মধ্যে তিনি বলেন,আজকে শুধু আমার ছেলে হারাই নাই, আমার ছেলের নতুন বউও বিধবা হয়েছে।
বিলাপের এক পর্যায়ে তিনি আরও বলেন,‘ আমরা গরীব মানুষ তাই সন্তানেরে ফাইভ পর্যন্ত পড়াইয়া বাদ দিছি।খুব ছোট বয়সে অভাবের কারণে আমার লক্ষী ছেলে কাজে যোগ দিছে। এখন তো এলিফ্যান্ড রোড়ে চাকরি করতো।
নাহিদের বাবা বলেন, মাত্র ছয়মাস আগে ডালিয়া নামের একজনের সাথে ভালোবাসা করে বিয়ে করে আমার ছেলেটা। সুখেই কাটছিলো আমাদের দিন।
ঢাকা মেডিকেলে স্বামীর লাশের পাশে দাড়িয়ে স্ত্রী ডালিয়া বিলাপ করে বলছিলেন, আমি স্বামী খুবই শান্তশিষ্ট মানুষ। সে তার কাজে গেছিল। কিন্তু সে কেন মরলো? আমারে সাথে নিলো না কেন?
নাহিদের পরিবারে এক শোকের মাতমে ভারী হয়ে উঠেছে সমস্ত কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ি এলাকা।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে কর্মস্থলে যাওয়ার সময় রণক্ষেত্রতে পরিণত হওয়া নিউমার্কেটের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে কর্মস্থলে যাওয়ার পথে গুরুতর আহত হয় নাহিদ হাসান। পরে প্রায় ১১ ঘন্টা চিকিৎসার পরে মৃত্যুর কাছে হার মানে নাহিদ হাসান।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।