জাতীয়


মোরসালিন হত্যায় মামলা, আসামি ১৫০


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ এপ্রিল ২০২২, ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার

মোরসালিন হত্যায় মামলা, আসামি ১৫০

ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে দোকান কর্মচারী মোরসালিনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন তার ভাই নুর মোহাম্মদ।

মামলায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।


শুক্রবার নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কাইয়ুম তথ্যটি নিশ্চিত করেন।


ওসি বলেন, নিহত মোরসালিনের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে দায়ের মামলা করেন। মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


এখন পর্যন্ত নিউমার্কেটের ঘটনায় চারটি মামলা হলো। এসব মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যবসায়ী, দোকান কর্মচারী, ছাত্রসহ প্রায় ১৬০০ জনকে।


মোরসালিন কুমিল্লার তিতাস উপজেলার বাডাকান্দি গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে মোরসালিন দ্বিতীয়। সে এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রীর নাম মিতু আক্তার।


১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা পর ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে এলেও পরদিন মঙ্গলবার সকাল ১০টার পর ফের দফায় দফা সংঘর্ষের সময় মোরসালিন (২৬) আহত হন।


পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। তিনি একটি দোকানের কর্মচারী ছিলেন। এই নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।