জাতীয়


ভবন থেকে পড়ে শ্রমিক নিহত, আহত ৩


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ এপ্রিল ২০২২, ১১:০২ পূর্বাহ্ন, শনিবার

ভবন থেকে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

রাজধানীর আজিমপুর এলাকার নির্মাণাধীন ২০ তলা ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে চারজন শ্রমিক নিচে পড়ে যায়। এ ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়। আরও তিন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

 

শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আজিমপুর ভিকারুন্নেসা স্কুলের সামনের সরকারি ভবনে ঘটনাটি ঘটে।

 

নিহত শ্রমিকের নাম মো. নাজমুল (২৫)। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি আজিমপুরে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

 

শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক নতুন মিয় জানান, ভিকারুন্নেসা স্কুলের সামনে নির্মাণাধীন ২০ তলা ভবন থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনজন শ্রমিক। এ সময় ময়লার স্তুপের মধ্যে একজন নিখোঁজ ছিলেন। পরে রাত ১২টা ৪০ মিনিটে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় ।

 

তিনি আরোও বলেন, ওই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।



সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।