জাতীয়


সৈকতের লাশ মিলল ৫৬ ঘন্টা পর, খোঁজ নেই আলিফার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ এপ্রিল ২০২২, ১১:২১ পূর্বাহ্ন, শনিবার

সৈকতের লাশ মিলল ৫৬ ঘন্টা পর, খোঁজ নেই আলিফার

বঙ্গোপসাগরের সন্দ্বীপ গুপ্তছড়া এলাকায় যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনার প্রায় ৫৬ ঘণ্টা পরে নিখোঁজ সৈকতের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের সাগর উপকূল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।


শনিবার সকালে সন্দ্বীপ ফায়ার স্টেশনের কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া জানান, এখন পর্যন্ত নিখোঁজ তিন শিশুর মধ্যে শুক্রবার দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


তিনি জানান, এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যমজ বোনের একজন আদিফার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ আলিফার এখনও কোনো হদিস পাওয়া যায়নি।


এর আগে বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে প্রায় ২২ যাত্রী নিয়ে কুমিরা নৌঘাট থেকে সন্দ্বীপ গুপ্তছড়ার উদ্দেশ্যে স্পিডবোটটি রওনা দেয়। গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গেলে কালবৈশাখীর কবলে পড়ে যায় স্পিডবোটটি। এ সময় তীব্র বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি ডুবে যায়।


এরপর আনিকা (১৫) নামের এক মেয়েকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।