জাতীয়
ভগ্নিপতির দেওয়া আগুনে দগ্ধ শিশু মিতুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবরের শনিরবিল হাউজিংয়ের প্রেম গলিতে ভগ্নিপতির দেয়া আগুনে দগ্ধ দুই শিশুর মধ্যে বোনটি মারা গেছে। ভাইটিও হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে।
শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৮ বছরের শিশু মিতুর মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, আদাবর থেকে দগ্ধ অবস্থায় দুই শিশু আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে শিশু মিতু চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টায় মারা যায়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য গত মঙ্গলবার (১৫ মার্চ) দুলাভাই আলাউদ্দিন কেরোসিন ঢেলে মিতু ও তার ভাই বাপ্পির গায়ে আগুন লাগিয়ে দেয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের বোন পারুল আক্তার বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা (মামলা নং-১৫) করেন।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, পেশায় রিকশাচালক আলাউদ্দিনের দুই স্ত্রী, দুজনেই পোশাক কর্মী। আলাউদ্দিন বড় স্ত্রীকে নিয়ে সুনিবিড় হাউজিংয়ে একটি ভাড়া ঘরে থাকেন। দ্বিতীয় স্ত্রীও কাছেই ভাড়া থাকতেন, তার ভাইবোন হলো মিতু ও বাপ্পী।
কাছাকাছি অন্য একটি ঘরে মিতু ও বাপ্পিকে নিয়ে ভাড়া থাকেন তাদের মা। মিতু-বাপ্পীর বাবা গ্রামে থাকেন, মা ঢাকায় বাসাবড়িতে কাজ করেন বলেও জানান মুজিব আহম্মদ।
পুলিশ জানায়, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের ঝগড়া লেগেই থাকত, মাঝেমধ্যে স্ত্রীকে মারধরও করতেন আলাউদ্দিন; আর এ জন্য দুলাভাইকে বিভিন্ন সময়ে গালাগাল করত মিতু ও বাপ্পী।
ওই দিনের ঘটনা বর্ণণা করে পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী বলেন, "সবাই যখন কাজে চলে গেছে তখন চকলেট দেওয়ার নাম করে মিতু ও বাপ্পিকে নিয়ে আলাউদ্দিন যান তার বড় বউকে নিয়ে যেখানে থাকে, সেই ঘরে। সেখানে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান আলাউদ্দিন।"
পরদিন বুধবার আলাউদ্দিনকে সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে তোলা হলে তিনি জবানবন্দি দেন।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
.jpg)


